এক্সপ্লোর

Train Accident: রেল-দুর্ঘটনায় মৃত বাংলার বহু! ফের শুরু পরিযায়ী শ্রমিক-তরজা

Migrant Worker:রেলের নিরাপত্তায় গলদের মূল্য জীবন দিয়ে চোকালেন এরাই। আবার এদের মৃত্যু নিয়েই শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি।

রুমা পাল, শান্তনু নস্কর, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:সামান্য ভাল থাকার জন্য ঘরবাড়ি ছেড়ে ভিনরাজ্যে পাড়ি। সেখানে কোনওমতে মাথা গুঁজে থেকে, দিনরাত পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠানো। তা থেকেই চলে সংসার, পড়াশোনা করে সন্তান, সেই টাকা জমিয়েই কেউ বোনের বিয়ে দেন। এতটুকু ভাল থাকার জন্য এভাবেই লড়াই করে যান বাংলার গ্রামগুলির বহু বাসিন্দা। রেলের নিরাপত্তায় গলদের মূল্য জীবন দিয়ে চোকালেন এরাই। আবার এদের মৃত্যু নিয়েই শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি।  

কোথাও পিতা, কোথাও সন্তান, কোথাও ভাই- করমণ্ডল দুর্ঘটনায় জলে ভাসিয়েছে বহু পরিবারকে। এখনও অনেকের খোঁজ নেই। পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন কাজের খোঁজে। রুটি-রুজি খুঁজতে গিয়ে দুর্ঘটনায় চলে গেল প্রাণটাই। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর ৫ জনের মৃত্যু হয়েছে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায়। শেষ হয়ে গেছেন একই পরিবারের ৩ ভাই। নিশিকান্ত গায়েন, হারান গায়েন ও দিবাকর গায়েন। ধান রোয়ার কাজের জন্য অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন ওই তিন ভাই। ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। শেষ পর্যন্ত বাড়ি ফিরল কফিনবন্দি দেহ। শোকে পাথর পরিবার-পরিজনরা। 

বাড়ি ছেড়ে এতদূর কি যেতেই হত? দুর্ঘটনায় মৃতের স্ত্রী বৃহস্পতি গায়েন বলেন, 'বারণ করেছিলাম। যেতে হল কাজ তো নেই।' একই কথা আরও এক গ্রামবাসী রেহানা পৈলানেরও, বললেন, 'হবে না কেন, এখানে কোনও কাজ আছে?'

শুধু গায়েন পরিবারের ৩ ভাই-ই নয়। একই পরিণতি হয়েছে ছড়ানেখালিরই বাসিন্দা সঞ্জয় হালদারেরও। অন্ধ্রপ্রদেশে চাষের কাজে যাচ্ছিলেন সঞ্জয়ও। রেলযাত্রা তাঁরও 'শেষযাত্রা'য় পরিণত হয়েছে। তাঁর স্ত্রী শান্তি হালদারও জানিয়েছেন এখানে কোনও কাজ না পেয়েই ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। পার্শ্ববর্তী গ্রাম থেকেই অন্ধ্রপ্রদেশে যাচ্ছিল বিকাশ হালদার। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় প্রাণ গেছে তাঁরও। অন্ধ্রপ্রদেশে চাষের কাজ করতে যাচ্ছিলেন তিনিও। তাঁর আত্মীয় ধনঞ্জয় হালদারেরও দাবি, কাজ নেই বলেই যেতে হয়েছিল। 

বিরোধীদের নিশানায়:
বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী থেকে সিপিএম-কংগ্রেস। সকলেই একই সুরে আক্রমণ করেছে রাজ্যের শাসক দলকে। তৃণমূলের নীতির জন্য চাকরি, কাজ নেই বলে অভিযোগ বিরোধীদের। 

পাল্টা মুখ্যমন্ত্রীর: 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই যে বলছে না পরিয়ায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিক। আরে তাঁদেরও অর্থনীতিতে ভূমিকা রয়েছে। তারাও রেভিনিউ আনছে। বিহার থেকে ওড়িশা যায়, ওড়িশা থেকে রাজস্থানে যায়, রাজস্থান থেকে বাংলায় আসে। আমরা সবাই ভারতীয়। এমনকি কেউ কুয়ালালামপুর যায়, কেউ দুবাই যায়, কেউ আমেরিকা যায়। অনেক আছে। পরিযায়ী শ্রমিক বলে তাঁদের অসম্মান করা উচিত নয়। তাঁরা নিজের পায়ে দাঁড়াতে চায়। তাঁরা দেশের অর্থনীতির উন্নয়ন করছে। কারণ তারা রাজ্যে টাকা পাঠাচ্ছে।'

এদিন বাসন্তীতে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে দাঁড়ান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের আর্থিক সাহায্য়ের ঘোষণাও করেন।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget