এক্সপ্লোর

West Bengal Train Accident: বাঁকুড়ায় রেল দুর্ঘটনা, বাতিল একাধিক ট্রেন! তালিকায় কী কী?

Train Cancelled:বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইন দুটি মালগাড়ির সংঘর্ষ। প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে। বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল:
বাতিলের তালিকায় রয়েছে,

  • পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
  • আসানসোল-দিঘা এক্সপ্রেস
  • আদ্রা-খড়গপুর এক্সপ্রেস
  • বিষ্ণুুপুর-আদ্রা এক্সপ্রেস
  • সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস
  • আদ্রা-আসানসোল এক্সপ্রেস
  • আসানসোল-টাটানগর মেমু-সহ একাধিক ট্রেন

এছাড়াও দিল্লি অনন্তবিহার-পুরী এক্সপ্রেস ও পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

 



এদিন ভোরে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়। সেই ঘটনায় একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। একজন চালক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মেইন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে ৫-এ ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই দুই চালককে উদ্ধার করেন। প্রশ্ন উঠেছে, একই লাইনে দুটি ট্রেন কীভাবে এল? কার গাফিলতি? আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমারের দাবি, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা। সিগন্যাল রেড ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।

কয়েকদিন আগেই ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। মারা গিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। আহত হাজারেরও বেশি। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল যাত্রিবাহী ট্রেন। ওই দুর্ঘটনা নিয়ে এখন সিবিআই তদন্ত চলছে। মেন লাইনের সিগন্যাল থাকলেও কীভাবে লুপ লাইনে এসে ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস - তা নিয়ে এখন বিস্তর কাঁটাছেঁড়া চলছে। গাফিলতি থেকে ষড়যন্ত্র- একাধিক অভিযোগ উঠে আসছে। সেই আবহেই এবার বাঁকুড়ার ওন্দাতেও প্রায় একই ঘটনা ঘটল। একটি লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে এসে পড়ল অন্য একটি মালগাড়ি। সংঘর্ষও হল। মালগাড়ি বলে হয়তো সেই অর্থে প্রাণহানি হয়নি, তবে ক্ষতি হয়েছে রেলের সম্পত্তির। যা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget