এক্সপ্লোর

Tea Garden Reopen: উত্তরবঙ্গে খুশির হাওয়া, রাজ্যের উদ্যোগে এবার খুলছে একের পর এক চা বাগান

North Bengal Tea Garden: শ্রম দফতরের উদ্য়োগে আবার সেখানে ফের শুরু হতে চলেছে কাজ। হাসি ফুটতে চলেছে বিপুল সংখ্য়ক চা-শ্রমিকের মুখে।

অরিন্দম সেন ও মোহন প্রসাদ; আলিপুরদুয়ার ও দার্জিলিং: রাজ্য় সরকারের উদ্য়োগে খুলতে চলেছে উত্তরবঙ্গের একাধিক চা বাগান (Tea Garden Reopen)। দার্জিলিংয়ে মাসের পর মাস বন্ধ থাকা তিনটি চা বাগান খোলার সিদ্ধান্ত হয়ে গেছে। আলিপুরদুয়ারেও কাজ শুরু হতে চলেছে একাধিক চা বাগানে। শ্রম দফতরের এই উদ্য়োগে হাসি ফুটেছে অসংখ্য় চা বাগানের শ্রমিকের মুখে।

উত্তরবঙ্গের চা বাগানে খুশির হাওয়া। রাজ্য় সরকারের উদ্য়োগে দার্জিলিং, আলিপুরদুয়ারের একাধিক বন্ধ থাকা চা বাগান, এবার খুলতে চলেছে। শ্রম দফতরের উদ্য়োগে আবার সেখানে ফের শুরু হতে চলেছে কাজ। হাসি ফুটতে চলেছে বিপুল সংখ্য়ক চা-শ্রমিকের মুখে। সরকারি সুবিধা প্রদান কর্মসূচি এবং প্রশাসনিক সভার জন্য়, ১৭ থেকে ২২ জানুয়ারি অবধি আলিপুরদুয়ারে ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই সময়ের মধ্য়ে আলিপুরদুয়ার জেলায় পাঁচটি চা বাগান খুলে যায়। গতবছর জানুয়ারি মাসেও আলিপুরদুয়ার জেলায় বন্ধ চা বাগানের সংখ্যা ছিল ১০টি। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় ৩টি চা বাগান বন্ধ। আলিপুরদুয়ারের ডেপুটি লেবার কমিশনার জানিয়েছেন, বন্ধ তিনটি চা বাগানও যাতে দ্রুত খুলে যায়, সেই চেষ্টা চলছে।

উত্তরবঙ্গের বিপুল সংখ্য়ক মানুষ এই চা বাগানগুলোর ওপর নির্ভরশীল। রাজ্য় সরকারের উদ্য়োগে একে একে বন্ধ চা বাগান খোলার ফলে, সেই মানুষগুলোর জীবনও আবার ট্র্য়াকে ফিরছে। আলিপুরদুয়ার জেলায় মোট চা বাগানের সংখ্যা ৬১টি। এই চা বাগানগুলিতে স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৭৮হাজার। এর বাইরে অস্থায়ী শ্রমিক রয়েছেন প্রচুর সংখ্যায়। স্বাভাবিকভাবেই চা বাগান খোলার খবরে, স্বস্তি ফিরেছে বিপুল সংখ্য়ক চা-শ্রমিকদের মধ্য়ে।

দার্জিলিংয়েও বেশ কয়েকবছর পর তিনটি চা বাগান খুলতে চলেছে। এই তিনটি চা বাগান হল পানিঘাটা, পানদাম এবং কলেজ ভ্য়ালি। কোনও চা বাগান কয়েকমাস ধরে বন্ধ ছিল, কোনওটা কয়েকবছর ধরে। ফলে কয়েক হাজার পরিবারের রুজি রুটি অনিশ্চিত হয়ে পড়েছিল। চা বাগান খোলার দাবিতে রিলে অনশন চালাচ্ছিলেন চা শ্রমিকদের একাংশ। অবশেষে রাজ্য় সরকারের উদ্য়োগে চা বাগান খোলার খবরে তাঁদের মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget