এক্সপ্লোর

KMC Dengue Notice: কলকাতায় ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, নির্দেশিকা জারি পুরসভার

Dengue Case: ভেক্টর কন্ট্রোলের সুপারভাইজার, ইন্সপেক্টর সবাইকে ৫ নভেম্বর পর্যন্ত রবিবারও আসতে হবে কাজে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা।

কলকাতা: কলকাতায় ভয়াবহ ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। আজ থেকে ৫ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার (KMC) ১৪৪টি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ থেকেই চালু হচ্ছে নতুন এই নিয়ম।   

নয়া নির্দেশিকা জারি কলকাতা পুরসভার: রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বেসরকারি মতে, রাজ্যে মৃত্যু হয়েছে ৪৩ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩। নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। সপ্তাহে ৪ দিন সোম-বুধ-বৃহস্পতি-শনিবার সকালে আউটডোর খোলা থাকবে। সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সন্ধেয় খোলা থাকবে আউটডোর। রবিবারও হবে ভেক্টর কন্ট্রোলের কাজ। ভেক্টর কন্ট্রোলের সুপারভাইজার, ইন্সপেক্টর সবাইকে ৫ নভেম্বর পর্যন্ত রবিবারও আসতে হবে কাজে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। 

কলকাতায় প্রাণঘাতী ডেঙ্গি। এবার মৃত্যু হল কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের প্রিন্স গোলাম মহম্মদ শা রোডের ১২ বছরের বালিকার। যাদবপুর গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ডোনা দাস। পরিবার সূত্রে খবর, বুধবার, ২০ সেপ্টেম্বর জ্বর আসে। পরের দিনই ডেঙ্গি ধরা পড়ে। শুক্রবার পেটে ব্যথা শুরু হওয়ায় স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। শনিবার নিজেই হাসপাতালে নিয়ে যেতে বলে ওই বালিকা। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সিতেই মৃত্যু হয় বালিকার। এলাকায় আরও অনেকে ডেঙ্গিতে আক্রান্ত। দিনের বেলাতেও মশারি টাঙিয়ে রাখতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুরসভা কোনও কাজ করছে না। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। অসচেতনতাকেই দায়ী করেছেন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। তাঁর দাবি, চলতি মরশুমে শুধুমাত্র তাঁর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুর-এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 

ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে। তথ্য বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত এবং ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এর আগে ২০২০, ’২১ এবং ’২২ সালে রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠালেও, ২০১৮ এবং ’১৯ সালেও কোনও তথ্য দেয়নি বলে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে উল্লেখ। 

আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget