এক্সপ্লোর

Howrah: হাওড়ার শালিমার ভড়পাড়া রোডে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

Howrah: সকালবেলা এলাকাবাসীরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তায় পড়ে ছটফট করছে। তাঁর গলার নলি কাটা। শরীরের পাশে রক্তমাখা ব্লেড পড়েছিল।

সুনীত হালদার, হাওড়াঃ গলাকাটা অবস্থায় এক যুবককে  রাস্তার ধারে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শালিমার ভড়পাড়া রোড এলাকায়। সকালবেলা এলাকাবাসীরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তায় পড়ে ছটফট করছে। তাঁর গলার নলি কাটা। শরীরের পাশে রক্তমাখা ব্লেড পড়েছিল। সেই দেখে  এলাকাবাসীরা  খবর দেয়  শিবপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত যুবককে নিয়ে যায় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড এবং অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। এটা খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ।

কিছুদিন আগেই পাণ্ডুয়ার খন্ন্যান স্টেশন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। চোর সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান। এনিয়ে জিআরপি ও পাণ্ডুয়া পুলিশের দড়ি টানাটানি !

ঘটনার দিন খন্ন্যান স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় জিআরপিকে। ব্যান্ডেল জিআরপি তাঁকে উদ্ধার করে স্থানীয় ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক বিদ্যুৎ দাস জানান, কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে যুবকের। তাঁর তলপেটে আঘাতের একাধিক চিহ্ন দেখে চিকিৎসকের অনুমান, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। তবে, মৃতদেহের ময়নাতদন্ত হলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

এদিকে জিআরপি মৃতদেহ স্বাস্থ্য কেন্দ্রে রেখে চলে যায়। জিআরপি সূত্রে খবর, ওই যুবককে খন্ন্যান স্টেশন বাজারে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধর করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বাজারে চায়ের দোকানদার বাচ্চু দাস জানান, সন্ধ্যায় ওই যুবককে মারধর করা হয়। তারপর তাঁকে দুই নম্বর প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয়।

স্টেশন বাজার থেকে প্ল্যাটফর্মের দূরত্ব পঞ্চাশ মিটার। ইলেকট্রিক পোস্টের পাশ থেকে একজোড়া চটি ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জিআরপি-র দাবি, ওই চটি মৃত যুবকের। যুবক হাতে গামছা ও দড়ি বাঁধা অবস্থায় একটি আম গাছের গোড়ায় পড়ে ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget