এক্সপ্লোর

Mamata Banerjee:'চূড়ান্ত অব্যবস্থা... কেউ এই কথা বললে বিরোধিতা করতে পারব না,' মমতার মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্যের

Maha Kumbh 2025:

কলকাতা: এবার 'মৃত্যুকুম্ভ' মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যা নিয়ে কড়া ভাষায় নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। যদিও এই মন্তব্য সমর্থন করেছেন উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের ৪৬তম শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

একাধিকবার আগুন লাগা সহ পদপিষ্ট হওয়ার ঘটনায় মহকুম্ভের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে গতকাল সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভকে মৃত্যকুম্ভও বলেন তিনি। আর তাঁর এই মন্তব্যে এবার তাঁর পাশে দাঁড়ালেন শঙ্করাচার্য। এদিন তিনি বলেন, "... ৩০০ কিলোমিটার যানজট ছিল। যদি এটা অব্যবস্থাপনা না হয়, তাহলে এটা কী? তীর্থযাত্রীদের জিনিসপত্র নিয়ে ২৫-৩০ কিলোমিটার হেঁটে যেতে হয়েছে। স্নানের জল নর্দমার জলের সঙ্গে মিশে যায়। বিজ্ঞানীরা এটিকে স্নানের জন্য উপযুক্ত মনে করেন না। তবুওকোটি কোটি মানুষকে এতে স্নান করতে বাধ্য করছেন। আপনার কাজ ছিল হয় কয়েক দিনের জন্য ড্রেন বন্ধ করে দেওয়া অথবা সেগুলি সরিয়ে দেওয়া যাতে মানুষ স্নানের সময় বিশুদ্ধ জল পেতে পারে... আপনি ১২ বছর আগে জানতেন যে মহাকুম্ভ ১২ বছর পরে আসবে, কেন আপনি এই বিষয়ে কোনও উদ্যোগ নেননি!'' গোটা ব্যবস্থাপনা নিয়েই কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, "যখন আগে থেকেই জানা ছিল যে এত লোক আসবে এবং জায়গা সীমিত, তখন এর জন্য একটি পরিকল্পনা করা উচিত ছিল। কোনও পরিকল্পনা করা হয়নি। মিথ্যা প্রচার করা হয়েছে। ভিড় ব্যবস্থাপনা এবং আতিথেয়তার জন্য নীতি অনুসরণ করা হয়নি। এমনকি মানুষ মারা গেলেও, তারা তা লুকানোর চেষ্টা করেছিল। যা গুরুতর অপরাধ। এমন পরিস্থিতিতে, কেউ যদি এই মন্তব্য করেন, তাহলে আমরা বিরোধিতা করতে পারব না...।"

গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মহাকুম্ভ আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমরা মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। গঙ্গা মাকে সম্মান জানাই। কিন্তু পরিকল্পনা ছাড়া... এত মানুষের মৃত্যু। বললেন ৩০ জনের মৃত্যু। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন! কত? হাজার হাজার। আট বার আগুন লেগেছে।  বড়লোকদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিবদের জন্য... লাইনে দাঁড়ান। ১৫-২০ ঘণ্টা দাঁড়িয়ে... একটা মাদুরে বসলেও ২ হাজার টাকা। একটা লাল চা ৫০০ থেকে ২ হাজার টাকা, স্নানের জন্য আলাদা টাকা। মহাকুম্ভের পবিত্র জায়গা আপনারা দূষিত করেছেন। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। মৃতদেহের উপর দিয়ে যাঁরা হাইপ তুলছেন আর টাকা কামানোর চেষ্টা করছেন, তাঁদের আমি মেনে নিতে পারি না। এত বড় একটা আয়োজন, পদপিষ্ট হতেই পারে, কিন্তু প্ল্যানিং করতে হবে। কী প্ল্যানিং করেছিলেন? ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আগে দেখুন আদৌ সেই পরিকাঠামো আছে কিনা। ''

আরও পড়ুন: Howrah News: স্মরণে স্বামী বিবেকানন্দ, হাওড়ায় নির্মাণ করা হল তোরণ 'বিবেক দুয়ার'

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget