এক্সপ্লোর

Shantanu Thakur Update: এক জন নেতা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন, আন্দোলনের হুঁশিয়ারি শান্তনুর

Shantanu Thakur Update: শান্তনুর দাবি, নতুন যে কমিটি গড়া হয়েছে, তা আসলে শাসকদলের সঙ্গে মিলে বিজেপি-কে রাজ্য থেকে উৎখাত করার ষড়যন্ত্র।

কলকাতা: আর কোনও রাখঢাক নয়। এ বার প্রকাশ্যেই বিজেপি-র রাজ্য নেতৃত্ব এবং নবগঠিত কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর (Bangaon) বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। জানিয়ে দিলেন, এই নতুন কমিটি দলের ক্ষতি করছে। রাজ্যে বিজেপি-কে এ ভাবে শেষ হতে দেবেন না তাঁরা।

নতুন রাজ্য (BJP state Committee) কমিটিতে জায়গা না পেয়ে একে একে বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শান্তনু-সহ মতুয়া বিধায়করা (Matua MLAs)। কমিটি থেকে বাদ পড়ে সায়ন্তন বসুও (Sayantan Bose) বিক্ষুব্ধদের দলে সামিল হয়েছেন। জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়ও রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে শনিবার বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন শান্তনু। আর বৈঠক থেকে বেরিয়েই সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন।

এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু বলেন, ‘‘বঙ্গ বিজেপি-র কমিটিতে দলের ক্ষতি হচ্ছে। এক জন নেতা দলকে কুক্ষিগত করতে চাইছেন। মনে হয়, অন্য দলের সঙ্গে সংযোগ রয়েছে তাঁর। এ ভাবে চোখের সামনে বিজেপি-কে শেষ হতে দেব না আমরা। প্রয়োজনে আন্দোলনে নামব।’’

সরাসরি কারও নাম যদিও মুখে আনেননি শান্তনু। সময় বিশেষে তা প্রকাশ করবেন বলে জানিয়েছেন, রাজ্য বিজেপি-র সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীই (Amitabha Chakraborty)  তাঁর নিশানায় বলে মনে করছে রাজনৈতিক মহল। অমিতাভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের সব কিছু হস্তগত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে বিজেপি-র অন্দর থেকে। এ দিন বনগাঁ গামী একাধিক লোকাল ট্রেনেও অভিতাভের অপসারণের দাবিতে পোস্টার পড়ে। শান্তনুও জানিয়েছেন, বাংলায় বিজেপি-র ক্ষতিসাধনকারী ওই নেতার অপসারণ চান তাঁরা।

শান্তনুর দাবি, নতুন যে কমিটি গড়া হয়েছে, তা আসলে শাসকদলের সঙ্গে মিলে বিজেপি-কে রাজ্য থেকে উৎখাত করার ষড়যন্ত্র। তাঁর মতে, মতুয়ারা বাদ পড়েছেন বলে নয়, দলের ৯০ শতাংশ অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গড়া হয়েছে। তাতে রাখা হয়েছে অনভিজ্ঞ লোকজনকে, যাতে ক্ষমতা হস্তগত করতে সুবিধা হয়।

নিজেদের আপত্তির কথা কেন্দ্রীয় নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন শান্তনু। তবে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। বরং তাঁর মতে, তৃণমূল স্তরে এসে দলের কর্মীদের কাছ থেকে খোঁজ নেওয়া সম্ভব নয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে। কিন্তু যে ভাবে চলছে, তাতে রাজ্যে সব প্রান্ত থেকে রোষ আছড়ে পড়তে পারে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ জরুরি।

তবে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) বিষয়টিকে লঘু করে তুলে ধরতে দেখা যায়। তাঁর মতে, শান্তনু সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে বিক্ষুব্ধ বলা ঠিক নয়। অভিযোগ জানানোর কিছু পদ্ধতি রয়েছে। সেই মতো সকলেই এগোতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget