এক্সপ্লোর

Enforcement Directorate: দিনমজুরদের নামে অ্য়াকাউন্ট খুলে লাখ লাখ টাকা লেনদেন শান্তনুর? বিস্ফোরক ইডি

ED-র দাবি, ৩০০ জনের তালিকাতেই শেষ নয়, আরও ২৬ জনের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। 

প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: দিনমজুরদের নামে অ্য়াকাউন্ট। সেই অ্য়াকাউন্ট থেকে লাখ লাখ টাকা লেনদেন! অথচ তাঁরা এসবের কিছুই জানতেন না। অভিযোগ, এভাবেই নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। আদালতে বিস্ফোরক দাবি করেছে ইডি। শুধু তাই নয়, ইডির দাবি, ৩০০ জনের তালিকাতেই শেষ নয়, আরও ২৬ জনের কাছ থেকে চাকরি বিক্রির টাকা নিয়ছিলেন শান্তনু।

কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্য়ু, সবাই জানে! কিন্তু তবুও লোভ-লালসা থেকে অনেকেই দূরে থাকতে পারেন না! যেমন পারেননি শান্তনুরাও। রোজই তাঁদের বিরুদ্ধে নতুন নতুন দুর্নীতির অভিযোগ প্রকাশ্য়ে আসছে। ED-র দাবি, ৩০০ জনের তালিকাতেই শেষ নয়, আরও ২৬ জনের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। 

এর আগে শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গেছিল বলে ইডি-র তরফে দাবি করা হয়েছিল। বুধবার আদালতে ইডি দাবি করে, ওই ৩০০ জনের বাইরে অতিরিক্ত ২৬ জন চাকরিপ্রার্থীর খোঁজ মিলেছে। যাঁদের সঙ্গে শান্তনুর আর্থিক লেনদেন হয়েছে।  এঁদের কাছ থেকে শান্তনুর কাছে ১ কোটি ৪০ লক্ষ টাকা গেছে। 

পুরোটাই অবৈধভাবে চাকরি দেওয়ার বিনিময়ে শান্তনু পেয়েছেন বলে ইডি-র আইনজীবীর দাবি। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে একের পর এক ফাঁদ তৈরি করেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা! গরিব-দিনমজুর মানুষগুলোকেও ছাড়েননি তিনি। 

আদালতে, ED-র দাবি, এলাকার দিনমজুরদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ব্য়বহার করতেন শান্তনু। নানা সময় তাঁদের বিভিন্ন কাজ পাইয়ে দিতেন। এরপর দিনমজুরদের অজান্তেই ব্য়বহার করতেন তাঁদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট। কখনও আবার চেকবুকে সই করিয়ে নিয়ে যখন খুশি অ্য়াকাউন্ট থেকে টাকা তুলে নিতেন।  

সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, তৃণমূল যদি আগে জানত যে আরও টাকা আছে, তাহলে আরও বড় নেতা হতে পারত। 

শুধু দিনমজুরদের অ্য়াকাউন্ট ব্য়বহার করা নয়, অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়েও কালো টাকা সাদা করতেন শান্তনু। এক্ষেত্রে উঠে আসছে একটি কনস্ট্রাকশন এক সংস্থার নাম। ED-র আইনজীবীর দাবি, নিজে তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ার সুবাদে, ওই কোম্পানিকে বিভিন্ন সরকারি কাজের টেন্ডার পাইয়ে দিতেন শান্তনু। 

পরবর্তীকালে ওই কোম্পানির ব্য়াঙ্ক অ্য়াকাউন্টেই রাখতেন নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। ED সূত্রে দাবি, কালো টাকা সাদা করার জন্য ফান্ড রুট হিসেবে ব্যবহার করা হত সংস্থার ব্য়াঙ্ক অ্য়াকাউন্টটিকে।
 
এই ভাবে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে যেত সুবিধাপ্রদানকারীদের কাছে। যদিও এ প্রসঙ্গে ক্য়ামেরার সামনে কিছু বলতে চাননি শান্তনু। ১৭ মে পর্যন্ত শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্য়াঙ্কশাল আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget