এক্সপ্লোর

Mamata Banerjee: 'সত্যি কথা বললেই হয় সিবিআই নয় ইডি', তোপ মমতার

Mamata on ED: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

পূর্ব বর্ধমান: বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রের (Maharshra) রাজনীতিতে চলছে প্রবল ডামাডোল। অন্তর্দ্বন্দ্বে ছাড়খাড় শিবসেনা (Shiv Sena)। যার জেরে প্রভাব পড়েছে মহারাষ্ট্রের জোট সরকারের উপরেও। এরই মধ্যে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। 

কী বললেন মুখ্যমন্ত্রী:
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'যে সত্যি কথা বলবে, তাঁর বিরুদ্ধে হয় সিবিআই না হলে ইডি। আজ দেখলাম, মহারাষ্ট্রেও শিবসেনার একজন নেতার নামে সমস্ত সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে ইডি। এইভাবে দেশ চলে না জীবন চলে। কেন ভয় দেখাবেন?'  

মহারাষ্ট্রে ডামাডোল:
মহারাষ্ট্রে শিবসেনার অন্দরে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রবল দ্বন্দ্ব শুরু হয়েছে আর এক শিবসেনা নেতা একনাথ শিন্ডের। একাধিক শিবসেনা বিধায়ক ও একাধিক নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে গুয়াহাটিতে একটি হোটেলে রয়েছেন তিনি। কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট ভেঙে না বেরোলে জোট সরকারের উপর থেকে শিন্ডে অনুগামী বিধায়করা সমর্থন তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। পাল্টা শিন্ডে অনুগামীদের অফিস-বাড়ি ভাঙচুর করেছেন উদ্ধব অনুগামীরা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের পরিস্থিতির উপর নজর গোটা রাজনৈতিক মহলের। উদ্ধব-শিবিরের অভিযোগ, আড়ালে বিজেপির সমর্থন নিয়েই এমন ঘটনা ঘটাচ্ছে শিন্ডে গোষ্ঠী। এদিকে সারা ভারতে বিজেপি বিরোধী জোট তৈরির ক্ষেত্রে বরাবর উদ্ধব ঠাকরেকে গুরুত্ব দিয়েছেন মমতা। এর আগে দুজনের দেখাও হয়েছে। এই পরিস্থিতিতে কার্যত উদ্ধব ঠাকরের পাশে দাঁড়িয়ে এদিন বক্তব্য রাখেন মমতা। প্রতিবাদ করলেই বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এই অভিযোগ আগেও করেছেন মমতা। এই রাজ্যেও একাধিক বিষয়ে তদন্ত করছে সিবিআই ও ইডি। বিভিন্ন মামলার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার জেরা করা হয়েছে। রাজ্যের একাধিক মন্ত্রীকেও তলব করেছে সিবিআই-ইডি। সেই সময়েও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন মমতা। এদিন, শিবসেনার নেতাকে তলব করা নিয়েও একই অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, 'খোঁজ নিয়ে দেখুন কত ব্যবসায়ী দেশ ছেড়ে চলে গেছেন। পাসপোর্ট অফিসে চেক করলেই তো পাবেন। ভিসা চেক করলে পাবেন। আমাকে নতুন করে বলবার প্রয়োজন নেই। এত ভয়ে ভয়ে মানুষ কেন থাকবে? মানুষ থাকবে হাসি খুশি ভাবে।' 

অগ্নিপথ নিয়েও তোপ:
এদিন মমতার বক্তব্যে জায়গা পেয়েছে কর্মসংস্থানও। অগ্নিপথের প্রসঙ্গ তুলে বিজেপিকেও (BJP) নিশানা করেন মমতা। তিনি বলেন, 'আমার লক্ষ্য চাকরি তৈরি করা। বিজেপির মতো নয়, বলছে ৪-৬ মাস ট্রেনিং নিয়ে তোমার চাকরির মেয়াদ ৪ বছর। তারপর তুমি কোথায় যাবে? ললিপপ খাবে? ২০২৪-এ লোকসভা নির্বাচন, তাই লোকসভা ভোটকে সামনে রেখে ওই উজ্জ্বলার মতো ৪ বছর চাকরি...মাইনে কত?' তিনি আরও বলেন, '৪ বছর দিয়ে সারা জীবন চলবে তো? ৪ বছর চাকরি করার পর কোথায় যাবে ছেলেমেয়েরা। আমরা দাবি করছি, ৪ বছর নয়, চাকরিটা ৬০ বছর পর্যন্ত দিতে হবে। প্রয়োজনে ৬৫ বছর করতে হবে। আমরা টিচারদের বিশেষ করে, মেডিক্যাল প্রফেসনে আছে আমরা ৬৫ করে দিয়েছি। ৪ বছরে কিছু হবে না।'

আরও পড়ুন: 'ধান ফিরিয়ে দিলে এফআইআর করুন', কৃষকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget