এক্সপ্লোর

Nepal Sikkim Alert : নেপালের থেকেও বড় বিপদে সিকিম? ১৬ টি হ্রদ নিয়ে হাই-অ্যালার্ট ! রাজ্য সরকারের বড় পদক্ষেপ

হ্রদের জলস্তরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে যাতে দ্রুত সতর্ক হওয়া যায়, তাই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে তারা। 

কলকাতা : ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। এখনও নিখোঁজ প্রায় ৪ হাজার মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কাদামাটি সরিয়ে দ্রুত রাস্তা সাফ করার কাজ চলছে। এই পরিস্থিতিতে প্রমাদ গুণছে সিকিমও। গত কয়েক বছরের একাধিক বার পাহাড়ে ধস ও বন্যায় ভেসেছে পাহাড়ি রাজ্য। আর এবার গবেষণা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিকিমের ঝুঁকির জায়গাটা। যে কোনও সময় হড়পা বানের গ্রাসে চলে যেতে পারে সিকিমও। ভয়ঙ্কর এই সতর্কবাণী শুনে তড়িঘড়ি ব্যবস্থা নিল সিকিম সরকার।  

নেপালের ভয়ঙ্কর পরিণতির পর ত্রস্ত সিকিমও। সেখানেও হিমবাহ হ্রদ থেকে আকস্মিক বন্যার (GLOF) ঝুঁকি রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। আর তাই  ১৬টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হিমবাহ হ্রদের উপর লাগাতার নজরদারি শুরু করল রাজ্য সরকার। জলস্তরের পরিবর্তন দ্রুত শনাক্ত করতে সেন্সর, স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। কোনও হ্রদের জলস্তরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে যাতে দ্রুত সতর্ক হওয়া যায়, তাই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে তারা। 

সিকিমে ছোট-বড় মিলিয়ে শতাধিক হিমবাহ হ্রদ রয়েছে। এর মধ্যে  ১৬টি হ্রদকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১৬টি হ্রদের মধ্যে ১৩টি উত্তর সিকিমে, ৩টি পশ্চিম সিকিমে। অর্থাৎ হিমবাহ হ্রদে বিপর্যয়ের ঝুঁকি উত্তর সিকিমেই সবচেয়ে বেশি।  কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সিকিমে ইতিমধ্যেই দুটি Automatic Weather Station স্থাপন করা হয়েছে । বিশেষজ্ঞদের মতে, দুর্গম উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ ও হিমবাহ হ্রদ পর্যবেক্ষণ করা অত্যন্ত কঠিন। তাই প্রযুক্তির সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি।                           

২০২৩ সালে সিকিমে দক্ষিণ লোনাক হ্রদ থেকে হঠাৎ জল বেড়ে গিয়ে  ভয়াবহ বন্যায়  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ফলে নতুন করে হিমবাহ হ্রদগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সিকিম প্রশাসনের  আপাতত,  বিপর্যয় ঘটার  আগেই  সতর্ক হওয়ার জন্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে।              

সম্প্রতি নেপাল-তিব্বত সীমান্তের বিপর্যয়ে হিমবাহ ধসের ঘটনায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে নেপালে। সেই ঘটনার পর  অন্যান্য পাহাড়ি রাজ্যেও এই ঝুঁকি নিয়ে আলোচনা চলছে। হিমবাহ হ্রদগুলির উপর নজরদারি রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।       

           
 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget