এক্সপ্লোর

Sikkim Landslide : সিকিমে প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডব, আটকে বাংলার হাজারখানেক পর্যটক, আতঙ্কে কাটল রাত

Sikkim Landslide : লাচেন থেকে চুংথাং-এর সংযোগকারী রাস্তার একটি অংশ ভেঙে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে


গ্যাংটক : বর্ষা আসতে ঢের দেরি। কিন্তু তার আগেই প্রকৃতির তাণ্ডব সিকিমে। ফের ভেঙে পড়ল রাস্তা। বিপর্যয়ের মুখে শয়ে শয়ে পর্যটক। ভয়ঙ্কর অবস্থায় উদ্ধারের অপেক্ষায় কাটাচ্ছেন দুঃস্বপ্নের প্রহর। সিকিমের মাঙ্গান জেলা-র লাচেনে আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। লাচেন থেকে চুংথাং-এর সংযোগকারী রাস্তার একটি অংশ ভেঙে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে রবিবার জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

আবহাওয়ার অবনতি হতে পারে আরও

জানা গিয়েছে, লাচেন–চুংথাং রোডের উপর  তারুম চু ব্রিজ-এর কাছে এই বিরাট ভাঙন হয়েছে। এর জেরে গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। ফলে লাচেনে থাকা পর্যটকেরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পর্যটককে আপাতত যেখানে রয়েছেন সেখানেই থাকতে বলা হয়েছে। রাতের দিকে কোনওরকম যাতায়াত না করার নির্দেশও দেওয়া হয়েছে। আবহাওয়ার অবনতি হতে পারে  বলে পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর। রাস্তাঘাটও ঝুঁকিপূর্ণ । তাই বাড়তি সতর্ক প্রশাসন। 

সকাল থেকেই উদ্ধার অভিযান শুরুর পরিকল্পনা             

পরিস্থিতি স্বাভাবিক থাকলে সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান হবে। প্রশাসন সূত্রে খবর, সম্ভাব্য উদ্ধারপথ হবে লাচেন–ডংকিয়া লা–লাচুং হয়ে গ্যাংটকের দিকে। উদ্ধার কাজের জন্য সিকিম প্রশাসন একাধিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। এর মধ্যে রয়েছে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP), বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO), স্থানীয় পুলিশ এবং ভারতীয় সেনা।

প্রশাসন জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত এবং বরফ সরানোর কাজ চলছে। তবে আবহাওয়া এবং রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করেই উদ্ধার অভিযানের সঠিক সময় নির্ধারণ করা হবে।  উদ্ধারকাজে ইতিমধ্যেই জোরদার তৎপরতা শুরু হয়েছে। সিকিম প্রশাসনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং ভারতীয় সেনা-সহ একাধিক সংস্থার একযোগে উদ্যোগ নিচ্ছে। লাচেন–ডংকিয়া লা–লাচুং–গ্যাংটক রুট দ্রুত পরিষ্কার করতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত ও বরফ সরানোর কাজ চলছে। প্রশাসন  পর্যটক এবং স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।   প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া এবং রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করেই পর্যটকদের সরিয়ে নেওয়া হবে। আপাতত কোনও দরকারে জরুরি হেল্পলাইন নম্বরে ( ৯৯০৭৯৫৬৭০৫ / ০৩৫৯২২৮১০০৭ )  যোগাযোগ করতে বলা হয়েছে। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget