এক্সপ্লোর

Sikkim Landslide : অতিবৃষ্টিতে রাস্তায় ধস, পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর সিকিম, আটকে প্রায় ২ হাজার পর্যটক

North Sikkim Rain Fall : দু'কুল ছাপিয়ে বইছে ঝোরা বা পাহাড়ি নদী। জলের তোড়ে অনেক জায়গাতেই রাস্তায় নেমেছে ধসও। 

সনৎ ঝা ও মোহন প্রসাদ, দার্জিলিং : বর্ষার শুরুতেই বড়সড় বিপত্তি। অতিভারী বৃষ্টির জেরে ফুলে-ফেঁপে ওঠা পাহাড়ি নদীর জলে কার্যত ভেসে যাচ্ছে রাস্তা। একাধিক জায়গায় নেমেছে ধস। সবমিলিয়ে উত্তর সিকিম (North Sikkim) বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা উদ্ধারের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টির জের।

এই মুহূ্র্তে মানগান থেকে চুংথাংয়ের (Mangan to  Chungthang) রাস্তা পুরোপুরি বন্ধ। নাথুলা বা ছাংগুর রাস্তাও। জানা যাচ্ছে, সেই অঞ্চলেই আটকে পড়েছেন সবথেকে বেশি পর্যটক। টুং এলাকার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কার্যত দু'কুল ছাপিয়ে বইছে ঝোরা বা পাহাড়ি নদী। জলের তোড়ে অনেক জায়গাতেই রাস্তায় নেমেছে ধসও। 

নির্ধারিত সময়ের কিছুটা পর গত সোমবারে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গেও সিকিমেও পৌঁছে যায় মৌসুমী বায়ু। কার্যত সেদিন থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ও সিকিম। কিন্তু চলতি সপ্তাহের মাঝ থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় অতি ভারী বৃষ্টি। আবহাওয়ার দফতর সূত্রে খবর, আগামী ১৯ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিরই আশঙ্কা রয়েছে। আর যে প্রবল বৃষ্টির জেরেই পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠতেই বিপত্তি।

গতরাত থেকেই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জায়গায় জায়গায় ধসের জেরে কার্যত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিম। রাস্তাগুলি কার্যত ভেসে গিয়েছে। একাধিক জায়গায় ভূমিধসের (Landslide) জেরে কার্যক বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর সিকিম।

আরও পড়ুন- গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? শেষমেশ স্বস্তির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

প্রসঙ্গত, আগামী কয়েকদিন কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। উল্টোদিকে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু (Monsoon Update)।

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget