এক্সপ্লোর

Siliguri News: বামেদের বিরুদ্ধে অপপ্রচার তৃণমূলের, অশোক ভট্টাচার্যের দাবি ঘিরে তুঙ্গে তরজা

‘পুরভোটে বামেরা ক্ষমতায় এলে সাহায্য করবে না রাজ্য সরকার!’‘তাই বামেদের ভোট দিয়ে লাভ নেই’ পুরযুদ্ধের ময়দানে তৃণমূল বিরুদ্ধে অপপ্রচার ও চাপের রাজনীতি করার অভিযোগ তুললেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।

সনৎ ঝা, দার্জিলিং: পুরভোটের (Municipality Vote) প্রচারে বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল (TMC)। শিলিগুড়ির (Siliguri) সিপিএম (CPM) প্রার্থী অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) এই দাবি ঘিরে তুঙ্গে তরজা। পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।

‘পুরভোটে বামেরা ক্ষমতায় এলে সাহায্য করবে না রাজ্য সরকার! তাই বামেদের ভোট দিয়ে লাভ নেই।’ পুরযুদ্ধের ময়দানে তৃণমূল বিরুদ্ধে অপপ্রচার ও চাপের রাজনীতি করার অভিযোগ তুললেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।

অশোক ভট্টাচার্যের কথায়, বামেরা ক্ষমতায় এলে রাজ্য সরকার সহযোগিতা করবে না। শুধু চিঠি লিখতে হবে আর ধর্না দিতে হবে, শিলিগুড়ির উন্নয়ন হবে না। তৃণমূলের এই প্রচার অসাংবিধানিক।

২০১৫-তে কংগ্রেসের সমর্থন নিয়ে শিলিগুড়িতে পুরবোর্ড গড়ে বামেরা। মেয়র হন অশোক ভট্টাচার্য। অতীতে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, বাম পরিচালিত শিলিগুড়ি পুরসভাকে নানা বিষয়ে বঞ্চিত করছে বলে একাধিকবার অভিযোগ করেছেন তিনি। 

পুরভোটের মুখে ফের সেই অভিযোগের বিষয়টিই মাথাচাড়া দিয়ে উঠেছে। অশোক ভট্টাচার্য আরও বলছেন, বিধানসভা ভোটেও এভাবে বিজেপি প্রচার চালিয়েছিল। কিন্তু লাভ হয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রাপ্য টাকা দিতেই হবে। আগেও আমরা লড়াই করে প্রাপ্য আদায় করেছি। প্রয়োজনে আবারও লড়াই করে আদায় করব।

শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন সরকারের কথায়, আমাদের এসব প্রচারের প্রয়োজন নেই। অশোক বাবুকে এসব ভাবতে হবে না। উনি ক্ষমতায় আসবেনও না। তাই বঞ্চনার প্রশ্ন ওঠেও না।

পুরভোটের মুখে তৃণমূল-সিপিএমের ‘বঞ্চনা’ তরজা। ফের ‘ডবল ইঞ্জিন’ সরকারের পক্ষে সওয়াল বিজেপির! এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন, ডাবল ইঞ্জিন সরকার থাকলে লাভ হবেই। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে উন্নয়ন ভালো হয়, এটা অস্বাভাবিক নয়। কিন্তু এটাও বাস্তব যে প্রাপ্য টাকা আটকে রাখা যায় না। যে কারণে রাজ্যকে বঞ্চিত করেনি কেন্দ্র।

১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরসভার ভোট।ল৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় তৃণমূল ও বিজেপি প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ আসনে। এখন দেখার, ১৪ ফেব্রুয়ারি কাদের পক্ষে যায় জনাদেশ।

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget