এক্সপ্লোর

Siliguri: জ্বালানির কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু ১ মহিলার

Siliguri News: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়া ঝাড় বনাঞ্চলে রেঞ্জার সহ বনকর্মীরা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়।

বাচ্চু দাস, শিলিগুড়ি: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। টুকরিয়া ঝাড় বনাঞ্চলে জ্বালানি কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার নাম  গৌরি  অধিকারী। সে ওই এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে এদিন জ্বালানি কাঠ নিতে জঙ্গলে ভেতরে ঢোকে কয়েকজন মহিলা। ভেতরে ঢুকতে গিয়েই হাতির কবলে পড়ে তারা। তবে বাকিরা পালাতে সক্ষম হলেও মুখে পড়ে যায় ওই মহিলা। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়া ঝাড় বনাঞ্চলে রেঞ্জার সহ বনকর্মীরা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়।

এর আগে রাজ্যের অন্য প্রান্তে একটি খবর কিছুদিন আগে এসেছিল। সেখানেও হাতির তাণ্ডবের ছবি ধরা পড়েছিল। ঝাড়গ্রাম ব্লকের কলসিভাঙা এলাকায় তাণ্ডব চালিয়ে বনদফতর এর গাড়ি ভেঙেছিল একটি দল ছুট দাঁতাল হাতি। জানা গেছে ঘটনার দিন সকাল থেকে একটি দলছুট হাতি ঝাড়গ্রাম ব্লকের কলসিভাঙ্গা এলাকায় গিয়ে তান্ডব চালায়। মাঠে গিয়ে ফসলের ক্ষতির পাশাপাশি লোকালয়ে গিয়ে দাপিয়ে বেড়ায়। সেদিন মাধ্যমিক পরীক্ষা ছিল। তাই মাধ্যমিক পরীক্ষার্থী দের যাতে কোনরকম অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য ওই হাতিটিকে নজরদারি করার জন্য ঘটনাস্থলে যায় পুলিশ ও বন দফতর।

তার কিছুদিন আগেই ফের দাঁতাল হাতির দাপাদাপিতে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদাতে। শহর লাগোয়া গ্রামে ঢুকে পড়ল একটি দল ছুট হাতি। সোমবার সন্ধ্যার সময় জঙ্গল থেকে ঝালদা থানা এলাকার পাটঝালদা গ্রামে ঢুকে পড়ে এই দাঁতালটি। বন বিভাগের কর্মীরা তাঁকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। 

এরপর দাঁতালটি ঝালদা লাগোয়া দারদা গ্রামের মধ্যেও ঢুকে পড়ে। হাতির ভয়ে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায়। আতঙ্ক সৃষ্টি হয় গোটা গ্রামে। যদিও এক জায়গায় দাঁড়িয়ে থাকার প্রাণী নয় গজরাজ। হাতিটি এক গ্রামের ভেতর দিয়ে ঢুকে গ্রামের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। বনদফতরের কর্মীদের আশঙ্কা ঝালদা শহরের লাগোয়া এই দারদা গ্রাম হওয়ায় হাতিটি যেকোনও সময় ঝালদা শহরে চলে আসতে পারে। 

এই আশঙ্কা থেকে ঝালদা থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা শহরবাসীকে ঘর থেকে না বেরোনোর কথা জানিয়েছেন। হাতির আতঙ্কে শহর ঝালদায় দোকানপাট বন্ধ হয়ে যায়। এরপরই খবর আসে হাতিটি ঝালদা থানা এলাকার পাটঝালদার গ্রাম হয়ে কোটশীলা থানার লুপুংডির দিকে চলে যায়।

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget