এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়িতে চিতাবাঘের চামড়া, নখ সহ গ্রেফতার ৩

Poaching: গতমাসেই চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার করা হয় দু’জনকে। কিন্তু তারপরেও উত্তরবঙ্গে চোরাশিকার ও বন্যপ্রাণীর চামড়া পাচারের চেষ্টা বন্ধ হচ্ছে না। চোরাশিকার ও পাচার রুখতে তৎপর বন দফতর।

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: উত্তরবঙ্গে (North Bengal) ফের গ্রেফতার চোরাশিকারী (Poacher)। এবার চিতাবাঘের (Leopard) চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল (SSB) ও ঘোষপুকুর বন দফতর (Forest Department)।

জানা গিয়েছে, এসএসবির গোয়েন্দা বিভাগ ও ঘোষপুকুর বন দফতর এই যৌথ অভিযান চালায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে একটি বাইক আটক করা হয়। তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই ব্যাক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া ও নখ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আরও একজনের নাম। তাকেও এদিন গ্রেফতার করা হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই চিতাবাঘটি শিকার করে ধৃতরা। এরপর তারা সবাই মিলে বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চিতাবাঘটির চামড়া ও নখ গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল তাদের। তবে তার আগেই তারা ধরা পড়ে গেল।

এদিন ধৃত তিনজনকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাত তুলে দেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন পাচার হওয়ার আগেই উদ্ধার হাতির দাঁত, ৩ জনকে গ্রেফতার বন দফতরের

এর আগে গত মাসেই গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে জলপাই মোড়ের কাছে উদ্ধার করা হয় চিতাবাঘের চামড়া। এই ঘটনায় গ্রেফতার করা হয় দু’জনকে।

বন দফতর সূত্রে জানা যায়, ধৃতদের চিতাবাঘের চামড়াগুলি পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা সম্ভব হয় সেগুলি। একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় বন দফতরের কর্মীদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দু’জনকে। ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা। 

বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। বনকর্মীদের অনুমান, চিতাবাঘটি শিকার করে চামড়া নেপালে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Suvendu Adhikari on Falta: 'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর
'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget