এক্সপ্লোর

Jalpaiguri: পাচার হওয়ার আগেই উদ্ধার হাতির দাঁত, ৩ জনকে গ্রেফতার বন দফতরের

Jalpaiguri News: গ্রেফতার হওয়া তিন পাচারকারীর বাড়ি আলিপুরদুয়ারের কুমারগ্রামে। পাচারকারীদের জেরা করে জানা যায় যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলো।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের বড়সড় সাফল্য বন দফতরের কর্মীদের। পাচারের আগেই হাতির দাঁত উদ্ধার করলেন বনকর্মীরা। পাকড়াও করলেন তিন পাচারকারীকে।

আবারও বড়সড় সাফল্য পেল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ২ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি হাতির দাঁত সহ গ্রেফতার করা হল তিনজনকে। বন দফতর সূত্রে জানা যায় যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল ওই দাঁত। সেই সময় ওদলাবাড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে একটি অলটো গাড়িতে তল্লাশি চালায় বনকর্মীরা। সেখান থেকে বেরিয়ে আসে দুটি হাতির দাঁত। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিন পাচারকারীর বাড়ি আলিপুরদুয়ারের কুমারগ্রামে। পাচারকারীদের জেরা করে জানা যায় যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলো। এই বিষয়ে বন দফতরের আধিকারিক হরি কিষান ফোনে জানান, আলিপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত দুটি। একটি গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করা হয়। বন দফতরের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: Paschim Medinipur : "বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব", হুঁশিয়ারি খোদ দলীয় নেত্রীরই

দিন তিনেক আগে পাচার হওয়ার মুখে চিতা বাঘের চামড়া ধরা পড়ে। গ্রেফতারও করা হয় দুই অভিযুক্তকে। পাচার করার পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াগুলি। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা যায় সেসব। ঘটনায় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। সূত্র মারফত জানা যায়, ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা ছিলেন। 

গোপন সূত্রে খবর মিলেছিল আগেই। তাতেই তৎপর হয় বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামেন তাঁরা। শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তার জলপাইমোড়ের কাছে একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতা বাঘের চামড়াটি এক পূর্ণ বয়স্ক চিতা বাঘের। বনকর্মীদের অনুমান চিতা বাঘটি শিকার করে চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget