এক্সপ্লোর

Siliguri: বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে তুলকালাম, রাতভর থানার সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের

গতকাল এই পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ সরকার নামে এই বিজেপি নেতা।

শিলিগুড়ি: বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ি (Siliguri) শহরে তুলকালাম। রাতভর থানার সামনে বিক্ষোভে বসে রইলেন বিজেপি (BJP) নেতা-কর্মীরা। বিক্ষোভে যোগ দেন ২ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মন। কিন্তু কী নিয়ে বিক্ষোভ? সূত্রের খবর, কংগ্রেসে থাকাকালীন দলকে পার্টি অফিস করার জন্য় এই জমিটি দিয়েছিলেন, তৎকালীন কংগ্রেসের এক নেতা বিকাশ সরকার। ৩-৪ বছরের মধ্য়ে অবশ্য় এই নেতা ২ বার দল বদল করেন। প্রথমে যান তৃণমূলে। তারপর বিজেপিতে। এদিকে, গতকাল এই পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ সরকার নামে এই বিজেপি নেতা। এই নিয়ে উভয় পক্ষের মধ্য়ে হাতাহাতি বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিকাশ সরকারকে গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।

পার্টি অফিস হস্তান্তরে বাধা দেওয়ার পাশাপাশি, তৃণমূল (TMC) নেতাদের হেনস্থার অভিযোগ। গ্রেফতার বিজেপি নেতা। গ্রেফতারির প্রতিবাদে ও ধৃতের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়ি থানার (Siliguri) সামনে রাতভর বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, তালা ভেঙে অফিস দখল করেছে তৃণমূলই (TMC)। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 

থানার সামনে বিক্ষোভ বিজেপির। বিজেপি নেতার (BJP Leader) গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ি শহরে হুলস্থূল। কিন্তু কী নিয়ে বিক্ষোভ? ঘটনার সূত্রপাত, এই অফিসঘর নিয়ে। সূত্রের খবর, কংগ্রেসে থাকাকালীন দলকে পার্টি অফিস করার জন্য় জমি দিয়েছিলেন, তৎকালীন কংগ্রেসে নেতা বিকাশ সরকার। ৩-৪ বছরের মধ্য়ে অবশ্য় ওই নেতা ২ বার দল বদল করেন। প্রথমে যান তৃণমূলে। তারপর বিজেপিতে। এদিকে, সূত্রের খবর, বৃহস্পতিবার পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ।

এই নিয়ে উভয় পক্ষের মধ্য়ে হাতাহাতি বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিজেপি নেতার অভিযোগ, তাঁর জমিতে থাকা পার্টি অফিস তালা ভেঙে দখল করেছে তৃণমূল। ঘটনায় বিকাশ সরকারকে গ্রেফতার করে পুলিশ। তারই প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। রাতভর থানার সামনে বিক্ষোভে বসে থাকে বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভে যোগ দেন ২ বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও শঙ্কর ঘোষ। যদিও বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল (TMC) ও কংগ্রেস (Congress)। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: Birbhum : দলনেত্রীর বৈঠকের আগেই অনুব্রতর নাম না করে তাঁর বিরুদ্ধে 'তির' নানুরের তৃণমূল বিধায়কের

সেরা শিরোনাম

Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Indranil Sen: কোটি কোটি টাকার খেলা! দুর্গাপুজোর 'প্রিভিউ শো' টিকিটের নামে কীভাবে স্ক্যাম করতেন ইন্দ্রনীল ? নেপথ্যে আর কারা ?
কোটি কোটি টাকার খেলা! দুর্গাপুজোর 'প্রিভিউ শো' টিকিটের নামে কীভাবে স্ক্যাম করতেন ইন্দ্রনীল ? নেপথ্যে আর কারা ?
Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget