এক্সপ্লোর

Dhupguri ByPoll Result: 'বলেছিলাম সবুজ আবির গাঢ় হবে, হয়েছেও', ধূপগুড়ি পুনরুদ্ধারের পর প্রতিক্রিয়া শিলিগুড়ির মেয়র গৌতম দেবের

TMC Wins Dhupguri ByPoll Result: মাথায় সবুজ আবির, সঙ্গে গান 'বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল'! ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল জানতেই এই রূপে দেখা গেল তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, ধূপগুড়ি: মাথায় সবুজ আবির, সঙ্গে গান 'বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল'! ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল (Dhupguri ByPoll Result) জানতেই এই রূপে দেখা গেল তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (TMC Leader Goutam Dev)। বিজেপির হাত থেকে উত্তরবঙ্গের এই বিধানসভা আসন ছিনিয়ে নিতে যাঁর উপর আগাগোড়া ভোট-অঙ্কের দায়িত্ব ছিল, সেই গৌতম দেবের মুখে এখন তৃপ্তির হাসি। দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের জয়ের খবর পেতেই বললেন, ''বলেছিলাম সবুজ আবির গাঢ় হবে, হয়েছে।'

আর কী?
তৃণমূল নেতার কথায়, 'বানারহাটের প্রাথমিক ধাক্কা কাটিয়ে যত এগোব যত ধূপগুড়ির দিকে এগোব, তত আমাদের ফলাফল ভালো হবে। এটাই আমাদের গাণিতিক ধারণা ছিল। তা ছাড়া প্লাস-মাইনাস, পারমুটেশন, কম্বিনেশন করে, কোথাও এগিয়েছি, কোথাও পিছিয়েছি। সব মিলিয়ে এই জয়।' তিনি আরও মনে করেন,  সারা উত্তরবঙ্গে যে আটটি লোকসভা রয়েছে, তার সবকটিতেই তৃণমূল ও I.N.D.I.A. জোটের ফলাফল ভালো হবে। দলের ফলাফলে উচ্ছ্বসিত হলেও I.N.D.I.A.-র শরিক দুই দল, কংগ্রেস ও সিপিএমের পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ট্য়ুইটারে তিনি লেখেন, 'উপরওয়ালা শয়তানের আগে শয়তানের দালালদের শাস্তি দেন।'

জোট-প্রার্থীর পারফরম্যান্স...
তৃণমূলের নির্মলচন্দ্র রায় যেখানে ৯৬ হাজার ৯৬১টি ভোট পেয়েছেন, সেখানে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩ হাজার ৬৬৬। বিজেপির তাপসী রায় পেয়েছেন, ৯২ হাজার ৬৪৮টি ভোট। তৃণমূলের জয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ফারাক ৪ হাজার ৩১৩ ভোটের। কিন্তু এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্যে  কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দাঁড়াতেই পারলেন না। অথচ হালের পঞ্চায়েত ভোটে ছবিটা তাদের পারফরম্যান্স আশা জাগিয়েছিল। সেখানে এই যেন 'বিনা যুদ্ধে' হার স্বীকার। এমন কেন? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অবশ্য যুক্তি, 'ওখানে বিজেপি জিতেছিল। তাঁর বাড়িরই কেউ প্রার্থী হয়েছিলেন। ওখানে কখনওই আমরা শক্তিশালী প্রতিপক্ষ ছিলাম না। কংগ্রেস-বামের জোট হলেও সেখানে উভয়েরই সাংগঠনিক দুর্বলতা প্রকট। আমরা কখনওই জেতার কথা বলিনি। ওই সিট নিয়ে আশাবাদীও ছিলাম না।' কিন্তু এর ফলে লোকসভা ভোটের লড়াইটা আরও কঠিন হয়ে যাবে না তো? জাতীয় স্তরে I.N.D.I.A.-র শরিক দল হিসেবে তৃণমূলের সঙ্গে একাসনে বসার দাপট দেখাতে পারবে তো তারা? প্রশ্ন উঠতে শুরু করেছে ফের। 

আরও পড়ুন:ত্রিপুরার বক্সনগর, ধনপুরে জয়ী বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget