এক্সপ্লোর

WB Municipal Election 2022 : এক বেঞ্চে বসে বাদামভাজা খাচ্ছেন বিজেপি, সিপিএম ও তৃণমূলের প্রার্থী ! 

Siliguri Municipal Election 2022: ভোটের উত্তাপের মাঝে টুকরো টুকরো এইসব ছবিগুলোই তো গণতন্ত্রের উৎসবের আসল অ্যালবাম! 

সন্দীপ সরকার, শিলিগুড়ি :  বিধাননগরে উত্তেজনা। আসানসোলেও চড়েছে পুরভোটের উত্তাপ। কিন্তু তারই মধ্য়ে বিপরীত চিত্র উত্তরবঙ্গে।  এক বেঞ্চে বসে বাদামভাজা খাচ্ছেন বিজেপি, সিপিএম ও তৃণমূলের প্রার্থী !  নির্দল প্রার্থী কুশল বিনিময় করছেন বিজেপি প্রার্থীর সঙ্গে। সিপিএমের বর্ষীয়ান প্রার্থীকে নমস্কার করছেন তৃণমূল প্রার্থী। ভোটের ঝামেলার মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ল শিলিগুড়ির ৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে।

হইচই, গোলমাল, উত্তেজনা, বচসা, ঝামেলা!  এসব যে শিলিগুড়তে হয়নি, এমন তো নয় ! শিলিগুড়ির পুরসভার ভোটের বিবরণ দিতে গেলে এমন গোছা গোছা বিশেষণ ব্যবহার করাই যায়। তবু তারই মধ্যে কিছু এমন ছবিও দেখা গেল - যা ভোটের গরমের মধ্যে একপশলা ঠাণ্ডা হাওয়ার মতো!

আরও পড়ুন :

বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর, দফায় দফায় উত্তেজনা বিভিন্ন বুথে

দেখা গেল,  এক প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীর সঙ্গে বসে বাদাম খাচ্ছেন। প্রতিদ্বন্দ্বীর দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভোট তখন সবে শুরু। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের বুথের সামনে দেখা যায়, সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে দেখে করজোড়ে এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী আলম খান। কুশল বিনিময়ের পরে ফিরে যান তৃণমূল প্রার্থী।

মাঝে বহিরাগত অনুপ্রবেশের অভিযোগে গোলমাল পাকে ৬ নম্বর ওয়ার্ডে! ঝামেলা মিটবার পরে সকাল সাড়ে ১১-টার সময় দেখা যায় দারুণ এক দৃশ্য! বুথের মধ্যে এক বেঞ্চে বসে বাদাম ভাজা খাচ্ছেন তৃণমূল-বিজেপি ও সিপিএম প্রার্থী! 

শনিবার সকাল সকাল পুজো দিয়ে, ভোটের হালহকিকত দেখতে বেরিয়েছিলেন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। পথেই দেখা ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী বিকাশ সরকারের সঙ্গে। যুযুধান দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়।

কিছুক্ষণ পরের দৃশ্য। বেআইনি জমায়েত ও লাইন নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগে, শিলিগুড়ির জগদীশচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের বুথে তুমুল উত্তেজনা! শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বুথ থেকে একসঙ্গেই বেরিয়ে যান বিজেপি, তৃণমূল ও নির্দল প্রার্থী। তারপরই সেই অভূতপূর্ব দৃশ্য। ভোটের উত্তাপের মাঝে টুকরো টুকরো এইসব ছবিগুলোই তো গণতন্ত্রের উৎসবের আসল অ্যালবাম! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget