এক্সপ্লোর

Bidhannagar MC Election 2022 : বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর, দফায় দফায় উত্তেজনা বিভিন্ন বুথে

WB Municipal Election 2022 : বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ

সমীরণ পাল, জয়ন্ত পাল, সঞ্চয়ন মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিধাননগর : বিধাননগরে ভোট (Bidhannagar MC Election 2022)  হচ্ছে ৪১টি ওয়ার্ডে।  নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন আছে সাড়ে ৪ হাজার পুলিশ। তবু শনিবাসরীয় সকালে ভোট শুরুর আগে থেকেই বিধাননগরে বিভিন্ন ঘটনায় উত্তজনা ছড়ায়। 

ভোটের আগের রাতে বিধাননগরের (Municipal Election 2022) ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ । তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী সুশোভন মণ্ডল।

সল্টলেকের বিএফ কমিউনিটি হলের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিধাননগরের (WB Municipal Election 2022) ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার। এ নিয়ে উত্তেজনা। সঠিক পরিচয় না দিতে পারায় বহিরাগত বলে দাবি করে এক ব্যক্তিকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। শেষপর্যন্ত পালিয়ে যায় ওই ব্যক্তি। 

বিধাননগরের ২৪ নম্বর ওয়ার্ডে কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের বুথে সিপিএম প্রার্থী অলোক রায়কে হেনস্থার অভিযোগ। তাঁর এজেন্টকেও বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বাম প্রার্থী। 

অন্যদিকে আবার ১২ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা শুরু হয়। বুথে এজেন্টদের বসার জায়গা নিয়ে সিপিএম প্রার্থী রিঙ্কু রহমানের সঙ্গে নির্দল প্রার্থীর বচসা হয় বিস্তর। ইচ্ছা করে ভোটগ্রহণে দেরি করানোর অভিযোগ করেন বাম প্রার্থী। পরে নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে তৃণমূল প্রার্থীর এজেন্টের বচসা বাধে। পুলিশ গিয়ে  দু’ পক্ষকে সরিয়ে দেয়। এর পাশাপাশি, এই ওয়ার্ডে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। সিপিএম প্রার্থী দলীয় প্রতীক আঁকা টুপি পরে আটঘড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ঢোকেন। টুপি খোলান অন্যরা। 

 

মিশ্র ভাষাভাষীর শিল্পশহর আসানসোলেও আজ পুরভোট।রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী। 

৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে আবার কোনও বুথই স্পর্শকাতর নয়। এরপরও মোতায়েন প্রায় সাড়ে ৭০০ পুলিশ। 

কড়া নিরাপত্তার চাদরে মোড়া উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। ৪৭টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার ১৭ শতাংশ বুথ স্পর্শকাতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget