এক্সপ্লোর

SIR Controversy : 'অন্ধকারে লোকের বাড়ি বাড়ি ঘুরব? সিকিউরিটি কোথায়?' ক্ষোভ উগড়ে দিলেন BLOরা

BLO-দের মূল দাবি, তাঁদের অন ডিউটি দিতে হবে। সেই সঙ্গে সুনিশ্চিত করতে হবে তাঁদের নিরাপত্তা।  

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :  কেউ বলছেন, 'আমাদের ওপর পৈশাচিক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে।'

কেউ বলছেন, 'স্কুলে কি একটা কাজ নাকি, নানারকমের কাজ, তারপর বিএলওর ডিউটি আমরা পালন করব কীভাবে'

আবার কারও বক্তব্য 'স্কুলের কাজ সেরে বেরোতেই বিকেল। সাড়ে চারটেয় অন্ধকার হয়ে যায়। তারপর আমরা কি অন্ধকারে লোকের বাড়ি বাড়ি ঘুরব?'

কেউ বলছেন, 'আমাদের স্পষ্ট করে বলা হল না, বিএলও-র কাজ আমরা অন-ডিউটি পাব কি না। অন-ডিউটি ছাড়া সম্ভব নয়'

SIR আবহে আজ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ। সেদিনই চূড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নভেম্বর, মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। তার আগে আজ থেকে শুরু হয়েছে তাঁদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ।এদিনই প্রশিক্ষণ পর্বের পর তাঁরা সরাসরি বলে দিলেন, 'আমাদের অন-ডিউটি না দিলে আমরা যাব না।'পরিস্থিতি এতটাই জটিল যে, মধ্যস্থতায় এগিয়ে আসতে হয় পুলিশকে। তাঁদের বার্তা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। BLO-দের মূল দাবি, তাঁদের অন ডিউটি দিতে হবে। সেই সঙ্গে সুনিশ্চিত করতে হবে তাঁদের নিরাপত্তা।  

বাড়ি বাড়ি ঘুরে নথি সংগ্রহ করার কাজ শুরুর আগেই লাগাতার শাসক শিবিরের হুমকির মুখে পড়তে হচ্ছে বিএলও-দের। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন হুমকি দিয়েছেন,  ভোটার তালিকা নিয়ে এলাকায় গেলে BLO-দের বেঁধে রাখতে হবে।  বিএলও-দের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারির কথা শোনা গেছে বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও।  শাসক নেতাদের এই ধরনের হুমকি-হুঁশিয়ারি তো আছেই। এই আবহেই বাড়ছে বিএলও-দের মধ্যে ক্ষোভ। অনেক মহিলা বিএলও-দের প্রশ্ন, 'রাতের বেলা আমরা যে বাড়ি বাড়ি ঘুরব, নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা দেওয়া হোক। দরকারে কেন্দ্রীয় বাহিনী।' এছাড়াও তাঁদের প্রশ্ন, স্কুলে পড়ানো, ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্ব-কর্তব্য তো রয়েছেই। সেই দায়িত্ব সামলাবে কে!  

এনুমারেশন পর্বের সময় BLO-দের কার্যত ম্যানমার্কিংয়ে রাখার জন্য বারবার দলের BLA-দের বার্তা দিতে দেখা গেছে তৃণমূলের একের পর এক নেতা ও জনপ্রতিনিধিকে। এই পরিস্থিতিতে সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় BLO-দের সংগঠন। সংবেদনশীল বুথে BLO-দের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে BLO- ঐক্যমঞ্চ। নিরাপত্তা দেবে রাজ্য সরকার, সেই আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। 

 

 

 

সেরা শিরোনাম

Siliguri: ৫০০, ১০০০ টাকার পুরনো নোটের বান্ডিল নিয়ে ট্রেন যাত্রা, শিলিগুড়ি জিআরপি-র হাতে গ্রেফতার যুবক
৫০০, ১০০০ টাকার পুরনো নোটের বান্ডিল নিয়ে ট্রেন যাত্রা, শিলিগুড়ি জিআরপি-র হাতে গ্রেফতার যুবক
RG Kar Incident: অভয়া-কাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুলিশ হেফাজত
RG Kar Incident: অভয়া-কাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুলিশ হেফাজত
Suvendu Adhikari: 'সিবিআই-রাজ্য-জেলা পুলিশ চাইলে সব পারে', টুলু মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?
'সিবিআই-রাজ্য-জেলা পুলিশ চাইলে সব পারে', টুলু মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?
FIR Against Mamata Banerjee: মমতার বিরুদ্ধে FIR, ঋতব্রত বলছেন, 'উনি তো কোর্ট মানেন না, DNA- র মধ্যেই রয়েছে...'
মমতার বিরুদ্ধে FIR, ঋতব্রত বলছেন, 'উনি তো কোর্ট মানেন না, DNA- র মধ্যেই রয়েছে...'

ভিডিও

Abhishek Banerjee Office Controversy: ক্যামাক স্ট্রিটেও জবরদখল করে অভিষেকের অফিস? | ABP Ananda
CM Suvendu Adhikari:
Nirmal Ghosh News : অভয়া মামলায় ২ দিনের পুলিশ হেফাজতে নির্মল ঘোষ | RG Kar Medical College
Malda Medical News : বাচ্চাগুলো প্রত্যেকটা দেখবেন লেখা আছে LBW, লো বার্থ ওয়েট বেবি : শারদ্বত মুখোপাধ্যায়
TMC News : কুলপিতে TMC নেতার বাড়িতে পুলিশি অভিযান, উদ্ধার তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র; গ্রেফতার নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Presidency Jail Kolkata: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
SIR Forms Recovered: জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
Heavy Rainfall: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Abhishek Banerjee : 'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
SIP: মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Embed widget