এক্সপ্লোর

SIR Update : আজ SIR-এর শুনানির শেষ দিন, সবমিলিয়ে বাদ যেতে পারে কত নাম?

SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল । CEO দফতর সূত্রে খবর, আর ৫ লক্ষ নাম বাদ যেতে পারে।



রুমা পাল, কলকাতা : আজ SIR-এর শুনানির শেষ দিন । শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি বলেই খবর CEO দফতর সূত্রে। শনিবার শেষ দিনের শুনানিতে তাঁরা হাজিরা না দিলে, নাম বাদ যাবে তাঁদেরও। তাঁদের ঠিকানায় নোটিস পাঠিয়ে সেকথা জানানো হবে, খবর CEO দফতর সূত্রে। 

তাহলে মোট কত নাম বাদ যেতে পারে?   

SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল । CEO দফতর সূত্রে খবর, আর ৫ লক্ষ নাম বাদ যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় ৬৩ লক্ষ মানুষের। হিসেব মতো, আজ শনিবার SIR-এর শুনানির শেষ দিন। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি, খবর CEO দফতর সূত্রে। শনিবার শেষ দিনের শুনানিতে তাঁরা হাজিরা না দিলে, নাম বাদ যাবে, তাঁদের ঠিকানায় নোটিস পাঠিয়ে সেকথা জানানো হবে, খবর CEO দফতর সূত্রে।  

১৪ ফেব্রুয়ারি কি চূড়ান্ত তালিকা বের হবে? 

এখনও অবধি ঠিক আছে, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে । কাজ শেষ না হওয়ায়, উত্তর কলকাতার ৪টি বিধানসভা কেন্দ্রে শুনানির সময়সীমা বাড়তে পারে। শুনানির সময়সীমা বাড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা, মালদা ও কার্শিয়ং জেলাতেই খবর, CEO দফতর সূত্রে । 

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১০ এপ্রিল ।  

SIR : প্রধানমন্ত্রী - মুখ্যমন্ত্রী , কটাক্ষ 

SIR-নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দিল্লি পৌঁছে গেছে। এরই মধ্যে SIR-এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পর, অনুপ্রবেশ ইস্যুতেও ঘোলা হচ্ছে রাজনীতির জল। SIR-এর বিরোধিতায় বুধবার নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। দেশের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। পাল্টা বৃহস্পতিবার রাজ্য়সভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানা করছে তৃণমূল। এই তর্ক-তরজা, মামলা-মকোদ্দমার মধ্যেই শনিবার এসআইআর-এর শুনানির শেষ দিন।                                         

সেরা শিরোনাম

West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget