এক্সপ্লোর

SIR News: SIR-এ পশ্চিমবঙ্গে নথি নিয়ে নতুন নির্দেশ, এই তথ্য গ্রহণ করবে না নির্বাচন কমিশন?

শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে অনেকেই জমা দিয়েছেন সরকারি প্রকল্পের বাড়ির কাগজ। 

কলকাতা: SIR-এর শুনানি পর্ব শেষ। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। দোলের পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। আপাতত স্ক্রুটিনি চলছে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে অনেকেই জমা দিয়েছেন সরকারি প্রকল্পের বাড়ির কাগজ। 

কিন্তু তা কি প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে? গ্রহণ করবে নির্বাচন কমিশন? এই নথি জমা দিয়ে কি নিজেকে ভোটার হিসাবে প্রমাণিত করা যাবে? এই নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা দিল জাতীয় নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশন জানিয়ে দিল- 'বাংলার বাড়ি প্রকল্পে'র নথি 'SIR'-এর জন্য গ্রহণযোগ্য নয়। 'প্রধানমন্ত্রী আবাস যোজনা', 'ইন্দিরা আবাস যোজনা'র নথি-ও প্রামাণ্য হিসাবে গৃহীত নয়। এই সব নথি প্রামাণ্য হিসেবে বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে CEO-র প্রশ্নের উত্তরে দেওয়া চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' বা 'ইন্দিরা আবাস যোজনা', কিংবা রাজ্য় সরকারের 'বাংলার বাড়ি প্রকল্পে'র নথি 'SIR'-এর ক্ষেত্রে ক্ষেত্রে গ্রহণযোগ্যই হবে না, এর আগে SIR-নথি নিয়ে কমিশনের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 

১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। 

বার্থ সার্টিফিকেট 

পাসপোর্ট

মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 

রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র

ফরেস্ট রাইট সার্টিফিকেট

জাতিগত শংসাপত্র

কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার

স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার

জমি অথবা বাড়ির দলিল।

এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। 

এই আবহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রশ্নের উত্তরে জাতীয় নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, কেন্দ্র বা রাজ্য, কোনও আবাস যোজনার নথিই SIR-এর প্রামাণ্য হিসেবে বিবেচিত হবে না। 

এই আবহে প্রশ্ন হল, ইতিমধ্যেই যাঁরা কেন্দ্র বা রাজ্য সরকারের 'আবাস যোজনা'র নথি জমা দিয়েছেন তাঁদের কী হবে? তাঁদের নাম কি তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে না? নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের মর্ম লঙ্ঘন করে এবং প্রযুক্তিগত অস্পষ্টতার উপর নির্ভর করে, নির্বাচন কমিশন এখন সরকারি আবাসন প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদনের চিঠিগুলিকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে অস্বীকার করছে।

এরই মধ্যে, নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত এরাজ্যে ১ লক্ষ ৬৩ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। অন্যদিকে, শুনানিতে হাজিরা দেননি ৪ লক্ষ ৯৮ হাজার। 

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget