এক্সপ্লোর

Sitai News : 'নেতৃত্বের দ্বন্দ্বে জেলায় দলের বাতি নিভে গেছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক

'এ রকম চলতে থাকলে, লোকসভা ভোটের ফল আগের মতোই হবে। গত লোকসভা ভোটের পর বিজেপির কেউ নয়, তৃণমূল কর্মীরাই আমার বাড়ি ভেঙেছিল'।

কোচবিহার: দলীয় কোন্দল নিয়ে বিস্ফোরক সিতাইয়ের তৃণমূল বিধায়ক। 'নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের ফলে জেলায় দলের বাতি নিভে গেছে। এ রকম চলতে থাকলে, লোকসভা ভোটের ফল আগের মতোই হবে।গত লোকসভা ভোটের পর বিজেপির কেউ নয়, তৃণমূল কর্মীরাই আমার বাড়ি ভেঙেছিল। বিস্ফোরক সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। 

পাঁশকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব: পাঁশকুড়ার সমবায় ভোটে তৃণমূলের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। এবার সেই বিবাদের জল গড়াল আদালতে। ভোটের ফলাফল ড্র হওয়ায় লটারির মাধ্যমে জয়ী হয়েছিল ব্লক সভাপতির গোষ্ঠী । পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হলেন পঞ্চায়েত উপপ্রধান। ২ সপ্তাহের মধ্যে রাজ্য সমবার কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। 

পাঁশকুড়া সমবায় নির্বাচনে জয়ী হওয়ার পরেও তৃণমূলের অন্দরের বিবাদের জেরে থমকে গেছে বোর্ড গঠন । পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা সমবায় সমিতির ৯টি আসনে আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছিল তৃণমূলের ২ গোষ্ঠী । নেতৃত্বের হস্তক্ষেপের পরেও ব্লক সভাপতি সুজিত রায় এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান স্বপন খাঁড়ার দেওয়া প্রার্থীরা আলাদাভাবে লড়াই করেন । এমনকী ভোট প্রচারে নেমে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে সরব হন দুই তৃণমূল নেতা।

স্বপন খাঁড়া, তৃণমূল নেতা ও উপপ্রধান, মাইশোরা গ্রাম পঞ্চায়েত- আমাদের ব্লক সভাপতি সুজিত রায় একটি প্য়ানেল তৈরি করেছে, যে প্যানেলে রয়েছে সিপিএমের সহিত জোট করে
৫ মার্চ পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা সমবায় সমিতির ভোটে তৃণমূলের ২ গোষ্ঠীর প্রার্থীরাই ৪টি করে আসনে জয়ী হন। রাধাবল্লভপুরে স্ট্য়াম্পের বদলে ফিঙ্গারপ্রিন্টে ভোট দেওয়ায় সেগুলি বাতিল করে দেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক। এরপর লটারির মাধ্যমে ওই আসনে জয়ী হয় ব্লক সভাপতি সুজিত রায়ের গোষ্ঠী। ভোটের ফলাফল দাঁড়ায় ৫-৪। ভোট বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। 

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে সমবায় সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের ঘরোয়া কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি।  ফিঙ্গারপ্রিন্টে মাধ্যমে দেওয়া ভোট বৈধ কি না, রাজ্য সমবায় কমিশনকে তা বিচার করে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট। তার মধ্যেই রবিবার, শ্যামসুন্দরপুর পাটনা সমবায় থেকে ব্যালটবাক্স পাচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়।একটি টোটোয় করে সমবায় থেকে ব্যালটবাক্স বের করে নিয়ে যেতে দেখা যায়। এনিয়ে পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget