এক্সপ্লোর

Teachers Day : করোনাকালে বন্ধ স্কুল, ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছেন শীতলকুচি জোরপাটকি হাইস্কুলের শিক্ষক

বিভিন্ন এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের টিউশনির ব্যবস্থা করেছেন শীতলকুচি জোরপাটকি হাইস্কুলের শিক্ষক জীবন বসাক। 

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি : গোটা বিশ্ব তথা রাজ্যেও করোনা পরিস্থিতি চলছে। মারণ ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের স্কুল। স্কুল বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায়। আর তাই, বিভিন্ন এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের টিউশনির ব্যবস্থা করেছেন শীতলকুচি (Sitalkuchi) জোরপাটকি হাইস্কুলের শিক্ষক জীবন বসাক। 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি হচ্ছিল ছাত্র-ছাত্রীদের। তাদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষাদানের বিশেষ উদ্যোগ নিয়েছেন শিক্ষক জীবন বসাক।  ছাত্র-ছাত্রীদের কথা ভেবে প্রায় ছ'মাস ধরে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করছেন। শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়েও পড়াচ্ছেন তিনি। মাস্টারমশাইয়ের এই উদ্যোগে খুবই খুশি অভিভাবকেরা। সপ্তাহে দু থেকে তিনদিন তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন বলে জানা যাচ্ছে।

করোনা পরিস্থিতিতে যখন স্কুল বন্ধ, তখন রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনার আওতা থেকে দূরে চলে না যায়, সেজন্য একেকজন শিক্ষকের একেক রকম ভূমিকা উঠে আসছে। কোথাও দরিদ্র শিশুরা, যাদের পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। নেই কোনও অনলাইন শিক্ষার ব্যবস্থা। সেখানে শিক্ষকের ভূমিকায় নেমে পড়েছেন ট্রাফিক পুলিশরা। প্রত্যেকদিন রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক সামলানোর পর তাঁরা হয়ে উঠছেন শিক্ষক। খোলা আকাশের নিচে গরিব শিশুদের শিক্ষাদানই তখন তাঁদের একমাত্র দায়িত্ব। নিজেরাই নিজেদের টাকায় তাদের কিনে দিচ্ছেন বই, খাতা, পেন পেনসিল। শিশুদের মন ভালো রাখতে দিচ্ছেন চকোলেট, লজেন্সও। আবার কোথাও হতদরিদ্র পরিবারে যখন কেউই শিক্ষার আলো দেখেনি। সেখানে মাটির বাড়ির দেওয়ালকেই কার্যত ব্ল্যাকবোর্ড বানিয়ে সেখানেই শিক্ষাদান করছেন শিক্ষক। তার সঙ্গে চলছে কুসংস্কার দূর করার জন্য বিজ্ঞান চেতনার প্রসার ঘটানোর কাজও। কেন ভ্যাকসিন নেওয়া প্রয়োজন, ম্যালেরিয়া যে জীবানুর মাধ্যমে হয়, তা কোনও ভূতে ধরা কিংবা দূষিত বাতাস ঘটিত রোগ নয়, তা হাতে কলমে মাইক্রোস্কোপের মাধ্যমে বোঝাচ্ছেন তিনি। প্রত্যেকেরই লক্ষ একটাই। রাজ্যের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশোনা থেকে দূরে না থাকে। শিক্ষার অধিকার প্রত্যেকের। স্কুল বন্ধ থাকলেও পড়াশোনা বা শিক্ষাদান যেন থেমে না থাকে, তারই নজির গড়ছেন শিক্ষকরা। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে উদযাপিত শিক্ষক দিবসে এমন সমস্ত শিক্ষকদের কুর্নিশ।

সেরা শিরোনাম

West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
District News: রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget