এক্সপ্লোর

Kolkata: প্রধানমন্ত্রীর সফরের জন্য ধর্না বন্ধ এসএলএসটি চাকরিপ্রার্থীদের? অনুরোধ করল পুলিশ

Modi in Kolkata: কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। ১০.১৫ নাগাদ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে RCTC হেলিপ্যাডে পৌঁছবেন মোদি।

কৃষ্ণেন্দু অধিকারী এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরের জন্য ধর্না বন্ধ? পুলিশের (Police) তরফ থেকে কাল ধর্নায় বসতে নিষেধ এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের। গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে নিষেধাজ্ঞা, দাবি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।                                                                                  

জানা গিয়েছে, ময়দান থানার তরফে আন্দোলনকারীদের জানান হয়েছে এই মর্মে, "আপনাদের জানান হচ্ছে ৩০ তারিখ গাঁধী মূর্তির পাদদেশে আপনাদের ধর্না প্রোগামটি করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এই নির্দেশ। আপনারা নিজেরা এ বিষয়ে কথা বলে আমাদের নিশ্চিত করুন।"                                          

এরপর কী সিদ্ধান্ত, তা নিয়ে আলোচনায় বসেছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, কাল কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। ১০.১৫ নাগাদ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে RCTC হেলিপ্যাডে পৌঁছবেন মোদি। ১০.৩০টা নাগাদ RCTC হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে যাবেন তিনি। ১০.৩০ থেকে ১১:০০ নাগাদ 'বন্দে ভারত এক্সপ্রেস'-এর উদ্বোধন সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ১১টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গাড়িতে করে গার্ডেনরিচ রওনা হবেন মোদি।                

আরও পড়ুন, 'অরিজিৎ বাংলার গর্ব, অনুষ্ঠান হবে অন্য জায়গায়', ফেসবুক পোস্টে জানালেন কুণাল

এই গোটা সফরের জন্য কলকাতাকে মুড়ে ফেলা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। জারি হয়েছে হাই অ্যালার্ট। সেই সময়ে গাঁধী মূর্তির পাদদেশে যদি প্রতিবাদকারীরা তাঁদের আন্দোলন চালিয়ে যান সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে বলে মনে করছে একাংশ।                            

আগের ঘটনা

নবম থেকে দ্বাদশের যুব-ছাত্র অধিকার মঞ্চ, SLST থেকে শুরু করে রাজ্য সরকারের-গ্রুপ ডি, মাদ্রাসা কমিশন, নার্সিং---নিয়োগের দাবিতে সম্প্রতি মহাজোট তৈরি করে আন্দোলনে নামে চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ।  ১৯ ডিসেম্বর নিয়োগের দাবিতে কলকাতায় বড় মিছিলও করে তারা। এরপর ফের নবান্নের সামনে কাজিপাড়ার কাছে জড়ো হন চাকরিপ্রার্থীদের নয়টি মঞ্চের প্রতিনিধিরা। দ্রুত নিয়োগ এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলেন তারা। 

তবে নিয়োগের দাবিতে আসা চাকরিপ্রার্থীদের, পাঁজাকোলা করে গাড়িতে তুলে দেয় পুলিশ। ১৬ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget