এক্সপ্লোর

Sobhandeb Chattopadhyay : 'দলের প্রথম বিধায়ক, কিন্তু প্রথম ক্যাবিনেটে জায়গা পাইনি', মনে করালেন শোভনদেব

নিজের আক্ষেপ ও উপলব্ধির কথা শোনা গেল মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে ।


সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : 'বাংলার মুখ্যমন্ত্রীর হাত আমার মাথার উপর আছে। আর কার আছে না আছে বলতে পারব না। অভিষেকের ( Abhishek Banerjee) অফিসে ঢুকতে দেওয়া হয় না। কথা হয় না। দেখা হয় না।' নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়িতে CBI তল্লাশি চালানোর পরই, শনিবার এই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।

' অফিসের বসের সঙ্গেও চাইলে দেখা করতে পারব? '

বিবার যার জবাব দিতে গিয়ে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' এটা কোনও কথা হল, অভিষেকের অফিসে গেলেই কি দেখা পাওয়া যাবে, রাজনীতির কথা ছেড়েই দিলাম, আমি আমার অফিসের বসের সঙ্গেও চাইলে দেখা করতে পারব? এই কথাগুলিই তো সন্দেহের সৃষ্টি করে যে, ডাল মে কুচ কালা হ্যয়। ওঁর যখন সবার বিরুদ্ধে অভিযোগ, ওঁরই আত্মসমালোচনা করে দেখা উচিত, নিজের কী সমস্যা আছে। '

শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ধরে বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় CBI।  কিন্তু, তারপর থেকে দলের শীর্ষ নেতৃত্বের কেউ যোগাযোগ করেনি বলে দাবি করেছেন তাপস। তিনি বলেন, ' দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার এই বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা করতে না পারলেও, কথার মাধ্যমে সহযোগিতা করুক। কিন্তু আমি পাইনি। সেই হিসাবে কোন সহযোগিতা পাইনি।' 

দলটা শুধু মন্ত্রী হওয়ার জন্য করি না : শোভনদেব

তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাপসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, নিজের আক্ষেপ ও উপলব্ধির কথা শোনা গেল মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chattopadhyay) গলায়। মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, ' আমি দলের প্রথম বিধায়ক, কিন্তু প্রথম ক্যাবিনেটে জায়গা পাইনি। কোথাও প্রকাশ্যে বলিনি দলে আমি অবহেলিত। এটা উপলব্ধির ব্যাপার। দলটা শুধু মন্ত্রী হওয়ার জন্য করি না। তাই সেদিন অবহেলা বলে মনে করিনি।' 

 আই এম মদন মিত্র অফ তৃণমূল কংগ্রেস : মদন

তৃণমূলের আরেক হেভিওয়েট বিধায়ক মদন মিত্র আবার নিজের বন্দিদশার কথা স্মরণ করিয়েছেন তাপসকে। তিনি বলেন, '  তাপস সাহা নয়, আমি সমস্ত এম এলকেই বলবো এত অল্পে উত্তেজিত হবেন না। আমি মদন মিত্র, আমি ২৩ মাস কাস্টাডিতে ছিলাম। আমার বাড়ি রেড হয়নি, আমার ব্যাংক রেড হয়নি আমার ফ্যামিলির কাউকে ডাকেনি।'

 CBI তল্লাশির পর  তাপস সাহা বলেন, ' আমার কাউকে প্রয়োজন নেই, দলের আমাকে প্রয়োজন। আমি দল ছাড়ব না, তৃণমূল কংগ্রেস করব এবং আমি বুঝে নেব।' 

এই মন্তব্য প্রসঙ্গে মদন বলেন, 'আমার মন্ত্রিত্ব লাগে না আমার লাল আলো লাগে না আমার ক্ষমতা লাগে না আমার মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে ফোকাসে আনা ছবির দরকার পড়ে না তারপরেও আমি মদন মিত্র। তার একটাই কারণ ইয়েস আই এম মদন মিত্র অফ তৃণমূল কংগ্রেস।'  

তাপসের বাড়িতে মহাভোজের আসর!

এদিকে CBI-এর তল্লাশির পর, শনিবার রাতেই তাপস সাহার বাড়িতে বসেছিল মহাভোজের আসর! মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চিপস ও খাসির মাংস। তেহট্টের বিধায়কের দাবি, এই ভোজের আয়োজন করেছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরাই। এমনকী বিধায়ককেও দেখা যায় খাবার পরিবেশন করতে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Marker Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথাবার্তা, নিউ মার্কেটের হোটেলে আগুন লাগার ঘটনায় দোষীদের ক়ড়া শাস্তির আশ্বাস
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget