এক্সপ্লোর

Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."

Sougata On Chandrima: মমতার হাত ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা ভট্টাচার্য, কী প্রতিক্রিয়া সৌগতর ?

কলকাতা: মমতার হাত ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রসঙ্গে কালীঘাট তৃণমূল-এর সদস্য সৌগত রায় বলেছেন, 'আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন চন্দ্রিমা। মমতাই ওকে দেরি করতে বলেছিলেন। চন্দ্রিমা বলছেন, ওকে অন্ধকারে রেখে বাজেট হত, আগে বলেননি কেন?'
এবার নিশানা সৌগত রায়ের।

আরও পড়ুন, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর

সৌগত রায় বলেছেন, উনি শেষের কবিতা থেকে উদ্ধৃত করেছেন। আজকে ওর কাব্যিকতা ওকে আক্রমণ করেছে। কি বলব, দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময়, ভাল ভাল পদ পেয়েছে। চন্দ্রিমা একবার হেরে গিয়েছিল বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কাঁথি থেকে জিতিয়ে এনেছিলেন। কী বলব, লোকে যদি মনে না রাখে, ..আমি কি করতে পারি।..প্রতিমন্ত্রী ছিলেন, সিদ্ধান্ত নেবেন কী করে ? '

গত ২২ জুন, বিশেষ বৈঠক ডাকে ঋতব্রত-তৃণমূল শিবির। যে বৈঠকে গঠিত হয় নতুন জাতীয় কমিটি। সেদিনের বৈঠকে হাজির ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে, কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, সৌরভ বসু। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,সৌরভ বসু, তিনি কলকাতা পুরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর, তিনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নিশ্চিত ভাবে আগামী দিনে যে লড়াইয়ের কথা অরূপ দা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' কুণাল ঘোষ বলেন,তাঁর ছেলে ওখানে চলে গেছেন। ওদিকের মিটিং-এ গিয়ে বসেছিলেন। তাহলে, এটাও লক্ষ্য রাখতে হবে যে, মা হিসেবে তাঁর ওপর কোনও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল কি হচ্ছিল না। বা তিনিও চাইছিলেন আস্তে আস্তে।
 
সদ্য পদত্যাগী তৃণমূল নেত্রী ও প্রাক্তন মন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না ও গেছে ঠিক আছে। তুমি থাক। তো আমি ছিলাম। যেরকম বলেছিলেন।সৌরভ যে ২২ তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সঙ্গে গতকালের আগে অবধি একটা কথা রাজনীতি নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কী আলোচনা হয়েছে, ওখানে কী হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞাসা করিনি। তেমনি আমার ওখানে কী হয়েছে ভবনে কী কালীঘাটে, সৌরভকেও সেকথা জানাইনি। 'শনিবার, পদত্য়াগের পর, ছেলের সঙ্গেই বিধানসভায় আসেন তৃণমূল সরকারের আমলের এই হেভিওয়েট মন্ত্রী। শুক্রবার সন্ধেয়, মেট্রোপলিটনে তৃণমূল ভবনে যখন সদলবলে পা রাখে 'ঋতব্রত-তৃণমূল'। ঠিক তার আগের মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যান চন্দ্রিমা ভট্টাচার্য। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget