এক্সপ্লোর

Soumendu Adhikari: শ্মশান দুর্নীতি মামলায় ফের জিজ্ঞাসাবাদ সৌমেন্দুকে, আবার তলব সোমবার

Corruption Case: সৌমেন্দু অধিকারীর দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন। এই নিয়ে টানা ৬ বার কাঁথি থানায় হাজিরা দিয়েছেন সৌমেন্দু অধিকারী।


ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: আবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি সৌমেন্দু অধিকারী। কাঁথির রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদ। এই নিয়ে মোট ৬ বার কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করা হল কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। সৌমেন্দু অধিকারীর দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন। এই নিয়ে টানা ৬ বার কাঁথি থানায় হাজিরা দিয়েছেন সৌমেন্দু অধিকারী। আবার তাঁকে তলব করা হয়েছে। আগামী সোমবার তাঁকে কাঁথি থানায় তলব করা হল।   

বারবার জিজ্ঞাসাবাদ:
রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলায় শুক্রবার সকাল ১১টায় সৌমেন্দু অধিকারীকে হাজিরা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, তিনি ইমেলে জানান তাঁর শারীরিক সমস্যা রয়েছে সেই কারণেই সকাল ১১টায় তিনি যেতে পারবেন না। দুপুরের খাওয়া-দাওয়া সেরে দুপুর ১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য থানায় উপস্থিত হতে পারবেন। সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, 'উনি তদন্তে সহযোগিতা করছেন। পুলিশ (Police) যতবার ডেকেছে এসেছেন। অসুস্থ থাকায় বাইরের খাবার খাবেন না, তাই আজ দেরিতে এসেছেন।' এদিন দুপুর ১টা বেজে ৫-নাগাদ কাঁথি থানায় পৌঁছন তিনি। পুলিশ সূত্রে খবর, কাঁথির (Contai Police Station) আইসি ও SDPO-র নেতৃত্বে চলে জিজ্ঞাসাবাদ। প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে চলে গোটা প্রশ্নোত্তর পর্ব। 

কী বললেন সৌমেন্দু:
কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বলেন, 'আদালতের নির্দেশ মেনেই তদন্তে সাহায্য করছি। যতবার ডাকবে যাব। বসিয়ে রাখা হয়নি। নথি জমা দিয়েছি। আগামী সোমবার ফের তলব করা হয়েছে।'

তৃণমূলে (TMC) থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার (Contai Municipality) চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন। পরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে দাদা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো তিনিও বিজেপিতে যোগ দেন।

কী কী অভিযোগ:
তারপর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। কাঁথির রাঙামাটি শ্মশান উন্নয়নে টাকা নয়ছয়। শ্মশান চত্বরে স্টল তৈরি করে বেআইনিভাবে বিক্রি। এমনকী টেন্ডারের শর্ত মেনে কাজ না করা-সহ একাধিক দুর্নীতির (Corruption) অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এর আগে কাঁথির রাঙামাটি শ্মশান দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সৌমেন্দু অধিকারীকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আগামী সোমবার ফের তাঁকে কাঁথি থানায় তলব করা হয়েছে। 

আরও পড়ুন: জামিন পেয়েই বিস্ফোরক তৃণমূল নেতা! কী অভিযোগ?

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget