এক্সপ্লোর

Raju Sahani: জামিন পেয়েই বিস্ফোরক তৃণমূল নেতা! কী অভিযোগ?

North 24 Parganas: চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চিটফান্ড (Chit Fund) মামলায় জামিন পাওয়ার পর বিস্ফোরক তৃণমূল নেতা রাজু সাহানি (Raju Sahani)। জামিন পাওয়ার মাস দেড়েকের মাথায় পুরসভায় এসে ক্ষোভ উগরে দিলেন রাজু সাহানি। হালিশহর (Halisahar) পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি। তিনি জেলে যাওয়ার পর দায়িত্ব সামলেছেন পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। জামিন পাওয়ার পরে তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক রাজু।

কী অভিযোগ:
এদিন রাজু সাহানি বলেন, 'রসিদ না নিয়েই পুরসভার কর আদায় করা হচ্ছে। থমকে আছে উন্নয়নমূলক কাজ। সরকারি জমি যাঁরা দখল করে রেখেছে, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। সব অভিযোগকেই নাকচ করেছেন তৃণমূল (TMC) নেতা ও হালিশহর পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। তিনি বলেন, 'এগুলি মিথ্যা অভিযোগ।' চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা। পাওয়া গিয়েচিল কোটি কোটি টাকার সম্পত্তির নথি।

গত বছর সেপ্টেম্বর মাসে চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা এবং হালিশহর পুরসভার চেয়ারম্য়ান রাজু সাহানি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা নগদ। তা ছাড়াও বিপুল পরিমাণ সম্পত্তির নথি মিলেছিল। শুধু নথিই নয়, রাজু সাহানির বাড়ি থেকে মিলেছিল একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ। সিবিআই সূত্রের দাবি ছিল, কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এসেছে, তার সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয় রাজু সাহানিকে। সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য ছিল, হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজু সাহানির মোট ৩ টি সংস্থার হদিস মিলেছে। তাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে এক ঘনিষ্ঠের নামে, দাবি সিবিআইয়ের। তদন্তকারীদের বক্তব্য, সৌম্যরূপ ভৌমিক নামে এক ঘনিষ্ঠের নামে অ্যাকাউন্ট রয়েছে তাইল্যান্ডে। সেই সৌম্যরূপ ভৌমিক ফেরার, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সঙ্গে সংযোজন, লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে রাজুর বাড়িতেই ছিলেন তিনি। পাশাপাশি রাজু সাহানির বাড়ি-রিসর্ট থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। ধৃতের আইনজীবীর অবশ্য বক্তব্য, রাজুকে টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল যা তিনি শোধও করে দেন। জামিনে ছাড়া পাওয়ার পরই, এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। 

যা নিয়ে কড়া আক্রমণ করেছে রাজ্য বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের মধ্যে এই অসন্তোষ। বিরোধীরা কি বাড়তি সুবিধা পাবে? 

আরও পড়ুন: ৬ দিনের পুলিশি হেফাজতে নৌশাদ,চক্রান্তের অভিযোগ বিধায়কের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget