এক্সপ্লোর

বকখালিতে উদ্ধার ২০ ফুটের মৃত ডলফিন! বিশালাকার প্রাণীকে দেখতে ভিড় উৎসাহী জনতার

কুড়ি ফুটের চেয়েও বড় এই ডলফিনের আকৃতি। বিশালাকৃতি ডলফিনটিকে দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা।

জয়দীপ হালদার, বকখালি (দক্ষিণ ২৪ পরগণা): বকখালির সমুদ্র তটে দেখা মিলল বিশাল আকৃতির ডলফিনের। রবিবার ভোররাতে স্থানীয় মৎস্যজীবীরা যখন নদীতে মাছ ধরতে যায় তখনই এই বিশাল আকৃতির ডলফিনকে দেখতে পায় তারা।  বকখালির সমুদ্রসৈকতে ডলফিনটিকে সকাল থেকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। 

প্রায় কুড়ি ফুটের চেয়েও বড় এই ডলফিনের আকৃতি। বিশালাকৃতি ডলফিনটিকে দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকার মানুষ বকখালি বন দফতরে এ খবর দেয়।পরে বনদফতরের কর্মীরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান  কোন জাহাজের ধাক্কায় আঘাত খেয়ে  বকখালি উপকূলে উঠে পড়ে ডলফিনটি। এত বড় ডলফিন আগে কখনও ফ্রেজারগঞ্জ এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এদিকে কিছুদিন আগে বিরল প্রজাতির ডলফিন ধরার অভিযোগে কোচবিহারে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে স্থানীয় জেলে আক্কাস আলি শেখ প্রায় ২৫ কেজি ওজনের একটি ডলফিন শিকার করে তা ৬৫০০ টাকায় বিক্রি করে সমীর শেখ নামে এক ব্যক্তির কাছে। সমীর সেই ডলফিনের মাংস কেটে তা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিল। খবর পায় বন দফতর।   

 ডলফিন স্তন্যপায়ী প্রজাতির বন্য সংরক্ষণ আইনে সিডিউল ১, পার্ট ১ সংরক্ষিত প্রাণী। যেমনটা- বাঘ বা হাতির ক্ষেত্রে আইন রয়েছে, একই আইন প্রযোজ্য ডলফিনের ক্ষেত্রেও। তাই ডলফিন ধরা, মারা একেবারেই নিষিদ্ধ। ডলফিন ধরার ক্ষেত্রে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে অথবা হতে পারে ২৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

বর্ষায় এদের বেশি দেখা যায়। তবে অনেকসময় সমুদ্র তীরবর্তী এলাকায় ইঞ্জিন চালিত নৌকা কিঙ্গাব জাহাজের আঘাতে প্রায়শই মৃত্যু হয় ডলফিনের। মৎসজীবীরা জানান এ ধরনের ঘটনা নতুন নয়। তবে এত বড় বিশালাকৃতি ডলফিন কীভাবে পাড়ে এসে উঠল তা নিয়ে নানা মত থাকছে।  

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget