এক্সপ্লোর

Panchayat Poll 2023 : 'মদ খাইয়ে হাতে অস্ত্র তুলে দিয়েছিল', বিস্ফোরক অভিযোগ ভাঙড়ে মৃত তৃণমূল কর্মীর পরিবারের

Bhangar Violence : মনোনয়ন পর্বে যে পাঁচজন খুন হয়েছেন, তারমধ্যে বৃহস্পতিবারই ভাঙড়ে প্রাণ ঝরেছে ৩ জনের

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য, ভাঙড় : জোর করে নিয়ে গিয়ে মদ খাইয়ে হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এবার বিস্ফোরক অভিযোগ তুলল ভাঙড়ে মৃত তৃণমূল কর্মীর পরিবার। অন্যদিকে, ভাঙড়ে দলীয় কর্মী খুনে NIA তদন্তের দাবি জানালেন নৌশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার লাগাতার বোমাবাজির পর শুক্রবার ভাঙড় থানার অদূরে পুরনো রেজিস্ট্রি অফিসের পরিত্য়ক্ত ভবন থেকে উদ্ধার হয় ৭টি বোমা ভর্তি ব্য়াগ। ভাঙড়ের চণ্ডীপুরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়।

আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, Elections Belong to the People, অর্থাৎ মানুষের জন্যই ভোট। কিন্তু, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শুধু মনোনয়ন পর্বেই যদি পাঁচজন মানুষের প্রাণহানি হয়, তবে ভোট কতটা মানুষের জন্য তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

মনোনয়ন পর্বে যে পাঁচজন খুন হয়েছেন, তারমধ্যে বৃহস্পতিবারই ভাঙড়ে প্রাণ ঝরেছে ৩ জনের। তার মধ্যে রয়েছেন ২ জন তৃণমূল কর্মী ও একজন ISF কর্মী। ভাঙড়েই পানাপুকুর এলাকা থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী রাজু লস্করের মৃতদেহ। শুক্রবার, বিস্ফোরক অভিযোগ তুলল তাঁর পরিবার। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর বক্তব্য, 'ওঁকে মিটিংয়ে নিয়ে গিয়েছিল। আবার কালকেও  তৃণমূলের লোকেরা এসে ডেকে নিয়ে গেল ! ডেকে নিয়ে ওকে হুমকি দিয়ে মিটিংয়ে নিয়ে গেছে, যদি না যাও তোমার বাড়ি-ঘর ভেঙে দেব। তাই, ও মনে হয় ভয়ে গিয়েছিল।'

মৃত তৃণমূল কর্মীর মেয়েও বলছেন, 'ইচ্ছা করে আমার বাবাটাকে নিয়ে গিয়ে মার্ডার করেছে। ভাল মানুষটাকে নিয়ে গিয়ে মার্ডার করেছ। মাথায় হাত বুলিয়ে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মদ খাইয়েছিল। মদ খাইয়ে পিস্তল আর বোমা হাতে দিয়ে দিয়েছিল।'

বৃহস্পতিবার, ভাঙড়ে খুন হন ISF কর্মী মহিউদ্দিন মোল্লা। শুক্রবার তাঁর বাড়িতে যান ভাঙড়ের ISF বিধায়ক। নৌশাদের সামনে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। ঘটনায় NIA- দাবি করেছেন নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, 'কীভাবে খুন হল। তদন্ত করতে হবে।' এদিন, পানাপুকুরে জখম এক কর্মীর বাড়িতেও যান নৌশাদ। সেখানে ISF কর্মীদের নিয়ে একটি সভা করেন তিনি। ঘটনা প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অভিযোগ, নৌশাদই সব করিয়েছেন।

বৃহস্পতিবার লাগাতার বোমাবাজির পর শুক্রবার ভাঙড় থানার অদূরে পুরনো রেজিস্ট্রি অফিসের পরিত্য়ক্ত ভবন থেকে উদ্ধার হয় ৭টি বোমা ভর্তি ব্য়াগ। ভাঙড়ের চণ্ডীপুরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। বোমা, গুলি, সন্ত্রাসের দাপট ! ভাঙড়ের মনোনয়ন পর্বের ছবি দেখে, ভোটের দিন কী হবে তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget