এক্সপ্লোর

Basanti Boat Accident: কালবৈশাখীর ঝড়ে নদীতে উল্টোল যাত্রীবাহী নৌকা, তলিয়ে নিখোঁজ একাধিক

সোমবার রাতে বাসন্তীতে নৌকা উল্টে গিয়ে এখনও নিখোঁজ দুই জন। সোমবার রাতেই নদীতে তল্লাশিতে নামল পুলিশ ও স্থানীয় মানুষজন

শান্তনু নস্কর, বাসন্তী: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সোমবার সন্ধ্যে থেকেই তুমুল বজ্রপাত, প্রবল ঝড়- বৃষ্টি শুরু হয়। আকাশ কালো করে দুর্যোগ চলে জেলায় জেলায়। কোথাও কোথাও ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এই কালবৈশাখীর মধ্যে পড়েই নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাসন্তীতে। 

সোমবার রাতে বাসন্তীতে নৌকা উল্টে গিয়ে এখনও নিখোঁজ দুই জন। সোমবার রাতেই নদীতে তল্লাশিতে নামল পুলিশ ও স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রেই খবর, সোমবার রাতে আচমকা কালবৈশাখী ঝড়ে বাসন্তীর হোগল নদীতে উল্টে যায় একটি পর্যটক ভর্তি ভুটভুটি। সেই সময় ওই নৌকাটিতে পাঁচজন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। 

পুলিশ সূত্রে খবর, অশান্ত আবহাওয়ার জন্য নদীও উত্তাল ছিল। সেই সময় নদীতে তল্লাশি করা সমস্যার ছিল। জানা গিয়েছে, প্রথমে নিখোঁজ হয় তিনজন। পরে একজন উদ্ধার হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।                 

জানা গিয়েছে, বাসন্তীর হোগল নদীতে একটি খালের মধ্যে নোঙর করে রাখা ছিল নৌকোটি। নিখোঁজদের নাম জয়ন্ত সরদার ও বৃন্দাবন হালদার। মঙ্গলবার সকাল থেকেই নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি ও নামানো হয়েছে। তবে নিখোঁজ দুজনের কোন খোঁজ মেলেনি। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা সহ কলকাতা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।  বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি। রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। 

বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
West Bengal News Live : 'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget