এক্সপ্লোর

Sonarpur : 'শিক্ষিকাদের শুধু শাড়ি পরেই আসতে হবে', নির্দেশ ঘিরে বিতর্ক সোনারপুরের স্কুলে

South 24 Paragana controversy : স্কুলের হোয়াটস অ্যাপ গ্রুপে শিক্ষিকাদের উদ্দেশে একটি নির্দেশিকা পাঠানো হয়। যেখানে অভিভাবকদের দাবির কথা উল্লেখ করে, স্কুলে শাড়ি পরে আসতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষ

রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী, সোনারপুর (দক্ষিণ ২৪ পরগনা) : স্কুল খুলতেই শিক্ষিকাদের পোশাক নিয়ে বিতর্ক দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অভিভাবকদের দাবি, শাড়ি পরে আসতে হবে স্কুলে। স্কুল কর্তৃপক্ষও তাতে সম্মত হলে তৈরি হয় বিতর্ক। সোমবার তড়িঘড়ি বৈঠক ডেকে মেটানো হল বিতর্ক। শালীনতা বজায় রেখে পোশাক পরার অনুমতি পেলেন শিক্ষিকারা।

কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল। আর স্কুল খুলতেই শুরু হল শিক্ষিকাদের পোশাক নিয়ে বিতর্ক ! শিক্ষিকাদের শুধু শাড়ি পরেই আসতে হবে স্কুলে। পরা যাবে না অন্য পোশাক। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বলরাম মন্মথনাথ বিদ্যামন্দিরে এমনই নির্দেশ ঘিরে বিতর্ক শুরু হয়। 

সূত্রের খবর, ১৬ নভেম্বর স্কুলের হোয়াটস অ্যাপ গ্রুপে শিক্ষিকাদের উদ্দেশে ‘দৃষ্টি আকর্ষণ’ বলে একটি নির্দেশিকা পাঠানো হয়। যেখানে অভিভাবকদের দাবির কথা উল্লেখ করে, স্কুলে শাড়ি পরে আসতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষকের বক্তব্য, শিক্ষিকারা চুড়িদার, লেগিংস পরছেন বলে তাঁর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। শাড়ি পরেই শিক্ষিকাদের স্কুলে আসতে হবে, এমনই দাবি করা হয়েছে। তাই অশান্তি যাতে না হয় তাই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

বলরাম মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, শাড়ি পরার রীতিনীতি চলছে। লকডাউনে অনেকে বলেছিলেন এখন ক্লাস হয় না। সালোয়ার কামিজে সুবিধে হয়। কিছুদিন আগে স্কুল খুলেছিল। লেগিংস পরে আসেন শিক্ষিকারা। অভিভাবকরা লিখিত অভিযোগ জানান। আমি বিষয়টি কমিটিকে জানাই। সিদ্ধান্ত হয়। 

রূপা বৈদ্য নামে এক অভিভাবক বলেন, দিদিমণিরা সালোয়ার কামিজ পরে আসতে পারবেন না। ওদের দেখেই ছেলেপুলেরা শিখবে। আন্টি মানেই শাড়ি পরবে।

এই পরস্থিতিতে সোমবার স্কুলে বৈঠক হয়। প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে সেখানেই মেলে সমাধান সূত্র। বলরাম মন্মথনাথ বিদ্যামন্দির শিক্ষিকা রুহিক আয়না বলেন, পোশাক পরা নিয়ে সমস্যা ছিল। ইতিবাচক সমাধান। শালীনতা বজায় রেখে পোশাক পরতে পারব বলা হয়েছে। আমাদের আপত্তি নেই এতে।

বিতর্ক মিটেছে। এবার পোশাক বিতর্ক ছেড়ে, পঠনপাঠনে জোর দিতে চাইছে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget