এক্সপ্লোর

Fire Incident: সিলিন্ডারে বিরাট বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে কোটি টাকা পুড়ে ছাই, মুহূর্তে ধ্বংস একাধিক বাড়ি

আগুনের জেরে ৩ টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের অগ্নিকাণ্ড। তবে শহরে নয়, এবার বিধ্বংসী আগুন লাগল দক্ষিণ ২৪ পরগনার একটি কাঠের গোলায়।                                                               

জানা গিয়েছে, ভোর রাতে বিধ্বংসী আগুন দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার বিবিরহাটের একটি কাঠের গোলা ও গুদামে। কাঠ ও প্লাইউড সহজ দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। গুদামের পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে ৩ টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।                                           

বেহালা, ফলতা সহ অন্যান্য কেন্দ্র থেকে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কী কারণে আগুন তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলে আছে বিষ্ণুপুর থানার পুলিশ। 

ভোর তিনটে নাগাদ আগুন লাগে বলে জানা যায় এলাকার মানুষদের কাছ থেকে। তড়িঘড়ি বিষ্ণুপুর থানায় ফোন করা হলে পুলিশ পৌঁছায়। কাঠগোলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। হতাহতের খবর না থাকলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

 

অন্যদিকে, আজ সাতসকালে টিটাগড়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ। ফ্ল্যাটটি টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল দখল করে রেখেছেন বলে বিস্ফোরক দাবি করেছেন প্রোমোটার। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত করা ছিল। মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। ওই আবাসনেরই চারতলায় থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। প্রোমোটারের দাবি, নির্বাচনের সময় থেকে পাঁচতলার ওই ফ্ল্যাট জবরদখল করে রেখেছেন তৃণমূল কাউন্সিলর। ফেরত চাইলেও দিচ্ছেন না। তৃণমূল কাউন্সিলরের দাবি, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। তিনি নিজেও বিস্ফোরণের ঘটনায় ভীত। ওই ফ্ল্যাটের দরজায় কোনও তালা ছিল না। ফলে যে কেউ ঢুকতে পারত বলে কাউন্সিলরের দাবি। কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ফরেন্সিক পরীক্ষাও করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
WB Assebly Election 2026: দামামা বেজে গিয়েছে নির্বাচনের, হুড খোলা গাড়িতে শ্রীরামপুরে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দামামা বেজে গিয়েছে নির্বাচনের, হুড খোলা গাড়িতে শ্রীরামপুরে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
West Bengal Election 2026 Live Updates: পশ্চিমবঙ্গে ভোট কবে, ক'দফায় নির্বাচন, রেজাল্ট কবে? ঘোষণা করছে কমিশন
পশ্চিমবঙ্গে ভোট কবে, ক'দফায় নির্বাচন, রেজাল্ট কবে? ঘোষণা করছে কমিশন
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget