এক্সপ্লোর

Sundarban: করোনা থাবা রুখতে সুন্দরবনে বড় পদক্ষেপ, বন্ধ জঙ্গল সাফারি

Coronavirus Guidelines: বন্ধ সুন্দরবনের জঙ্গল সাফারি। বকখালির সমুদ্র সৈকতে সচেতনতা প্রচার চালাল পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাস, কলকাতা: করোনা সংক্রমণ রুখতে অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো বন্ধ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সজনেখালি এবং বকখালিও। বন্ধ সুন্দরবনের জঙ্গল সাফারি। বকখালির সমুদ্র সৈকতে সচেতনতা প্রচার চালাল পুলিশ। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। একটু ফুরসৎ পেলেই চট করে ঘুরে আসা-বাঙালির মজ্জায়। দেশের পাশাপাশি বাংলাতেও দুদ্দার গতিতে এগোচ্ছে করোনা সংক্রমণ। কাঁপুনি বাড়িয়েছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন-ওমিক্রন। করোনাকে বাগে আনতে একগুচ্ছ দাওয়াই দিয়েছে রাজ্য সরকার।

দেশের পাশাপাশি বাংলাতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ থেকে বন্ধ সুন্দরবনের জঙ্গল সাফারি। বন্ধ করে দেওয়া হয়েছে নৌকা অথবা লঞ্চে চড়ে জঙ্গলে ঘোরার অনলাইন বুকিং। জঙ্গলের ভিতরে থাকা পর্যটকদের আজকের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। পর্যটকরা সুন্দরবনে আসতে পারলেও, জঙ্গলে প্রবেশ নিষেধ। পর্যটকদের জঙ্গল সাফারিতে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে নৌকা ও লঞ্চ মালিকদের। 

অন্যদিকে, বকখালিতে সমুদ্র সৈকত প্রায় পর্যটকশূন্য। পুলিশের তরফে মাইকে প্রচার। মাস্ক পরার কথা বলছে পুলিশ।

আজ থেকে বন্ধ রাজ্যের সমস্ত ট্যুরিস্ট স্পট। ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন পর্যটকরা। মনখারাপ হলেও রাজ্যের এই সিদ্ধান্তে খুশি পর্যটকরা। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও।

সোমবার থেকে ১৫দিনের জন্য তালা পড়ল ডুয়ার্সের পর্যটন কেন্দ্রে। লাটাগুড়ির গরুমারা জাতীয় উদ্যান, মূর্তি, চাপড়ামারির জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ। কার সাফারি যেমন বন্ধ হয়েছে, তেমনই বাতিল হয়েছে সন্ধেয় বিনোদনমূলক অনুষ্ঠানও। মনে আফশোস থাকলেও, করোনার দাপট কমাতে প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ দিচ্ছেন সকলেই।

এদিকে, আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। ফলে ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেনে উঠবেন যাত্রীরা। এর পাশাপাশি, করোনা সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় চালু স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে বিধিনিষেধ জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget