এক্সপ্লোর

Accident News : নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইক ও ভ্যানে ধাক্কা বাইকের, কুলপিতে দুর্ঘটনায় মৃত ২

Kulpi : গতকাল রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে

গৌতম মণ্ডল, কুলপি (দক্ষিণ ২৪ পরগনা) : নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইক ও ভ্যানে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-তন্ময় নস্কর (৩২) ও প্রশান্ত নস্কর (২৮)। গতকাল রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির (Kulpi) বেলপুকুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে।  মৃত দু’‌জন সম্পর্কে আত্মীয় ছিলেন। বাকিদের মধ্যে একজনকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ও বাকি দু'জনকে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

একটি বাইকে হেলমেটহীন তিন যুবক কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক ও ভ্যানে ধাক্কা মারে বাইকটি। এর জেরে রাস্তার পাশের মাইলস্টোনে ধাক্কা মেরে ছিটকে পড়ে বাইকটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইকের তিন আরোহী, ভ্যানচালক ও অন্য বাইকের চালক। তাঁদের উদ্ধার করে স্থানীয় বেলপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই বাইক আরোহী তন্ময় নস্কর ও প্রশান্ত নস্করকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দিন দু'য়েক আগেই সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনার ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী।

অফিসপাড়ায় লোহার রেলিং ভেঙে ফুটপাতে উঠে যায় যাত্রীবাহী বাস ! ভেঙে গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি ! বাসের জানালা দিয়ে ঢুকে যায় লোহার রেলিংয়ের অংশ ! ভেঙে যায় বাসের সামনের কাচ। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। 

বুধবার সাতসকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটে ডালহৌসিতে। সকাল সাড়ে ৬টা, শিয়ালদা থেকে ঠাকুরপুকুরগামী S-3A রুটের বাস মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে লোহার রেলিং ধাক্কা মারে। তারপর সেই রেলিং ভেঙে ফুটপাতে উঠে পড়ে। গুরুতর আহত হন মেট্রোর তিন কর্মী। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। বেপরোয়ো গতিতে লাগাম পরাবে কে ? জেলা থেকে কলকাতা- ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। উঠেই চলেছে এই সব প্রশ্ন।

আরও পড়ুন ; বারুইপুরে লাইনচ্যুত মালগাড়ি, ৪ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ ট্রেন চলাচল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget