এক্সপ্লোর

Sunderbans Tiger: কুলতলিতে দিনভর চেষ্টার পর অবশেষে খাঁচাবন্দি বাঘ

South 24 Paraganas News: সন্ধেয় পাতা হয় খাঁচা। শেষপর্যন্ত খাঁচাবন্দি হয় বাঘ। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিত্সার পর সুস্থ হলে বাঘটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

কুলতলি (দক্ষিণ ২৪ পরগনা):   দিনভর চেষ্টার পর অবশেষে (South 24 Paraganas) কুলতলিতে (Kultali) খাঁচাবন্দি হল বাঘ (Tiger)। গতকাল সকালে কুলতলির পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সন্ধেয় পাতা হয় খাঁচা। শেষপর্যন্ত খাঁচাবন্দি হয় বাঘ। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিত্সার পর সুস্থ হলে বাঘটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গত কয়েকমাসে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি-সহ একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলের দেখা মেলে।

কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার (রায়দিঘিতে (Raidighi) বাঘের আতঙ্ক (Tiger Fear)। নদীর চরে মিলেছে বাঘের পায়ের ছাপ। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) খোঁজে এলাকায় তল্লাশি চালান বন আধিকারিক ও কর্মীরা। ফের নদীর চরে পায়ের ছাপ!রাস্তার ওপর বাঘ দেখার দাবি!আর এসব ঘিরেই, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দমকল গ্রামে ছড়িয়েছিল বাঘের আতঙ্ক! গত ২ মাসের মধ্যে এই নিয়ে ৬ বার। স্থানীয় এক গ্রামবাসীর দাবি,  রাত ৯টা নাগাদ ভেড়ি পাহারা দিতে যাওয়ার সময় রাস্তার উপরেই বাঘকে শুয়ে থাকতে দেখে চমকে ওঠেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা পঞ্চানন হালদার বলেন, আমি ভেড়ি পাহারা দিতে যাচ্ছিলাম। আলো জ্বাললাম, দেখি রাস্তায় শুয়ে আছে বাঘ। চোখ জ্বলজ্বল করছে। মাটিতে লাঠি মারলাম। চিৎকার করলাম। বাঘটা লাফ দিয়ে জঙ্গলের দিকে চলে গেল।

রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মী ও আধিকারিকরা। আসে পুলিশও। রাত পাহারা শুরু করেন গ্রামবাসীরা‍। পরের দিন ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান বন কর্মীরা। নদী লাগোয়া জঙ্গলে ঢুকে বাঘের খোঁজ চালান তাঁরা। বাঘের দেখা না মিললেও আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের। স্থানীয়  বাসিন্দা ইয়াসিন গাজি বলেছিলেন, আমরা বাঁশ-লাঠি নিয়ে পাহারা দিচ্ছি। বাঘের খোঁজ চলছে। খুব আতঙ্কে রয়েছি। জেলার মুখ্য বন আধিকারিক জানিয়েছিলেন, বাঘের খোঁজে তল্লাশি চলছে। তবে মনে হচ্ছে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। 

এর আগে গোসাবার সাতজেলিয়া, লাহিড়িপুর...কুমিরমারি ...বালি ...পাথরপ্রতিমার শ্রীপতিনগরে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। কয়েক জায়গায় বাঘ ধরাও পড়ে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget