এক্সপ্লোর

South 24 Paraganas News: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকায় বাঘের হানায় জখম যুবক

Tiger Attack In Sundarbans:বাঘের হানায় গুরুতর জখম হন লখিন্দর সাঁপুই নামে ওই যুবক। তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার এক হাসপাতালে

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে (Sundarbans) ফের বাঘের হানায় (Tiger Attack) আহত হলেন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, সুন্দরবনের বেনিফেলি এলাকায় দুই সঙ্গী সহ কাঁকড়া ধরতে গিয়েছিলেন।  গতকাল তাঁদের নৌকায় বাঘ হামলা করে।  বাঘের হানায় গুরুতর জখম হন লখিন্দর সাঁপুই নামে ওই যুবক। তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার এক হাসপাতালে। আহত যুবক দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) কুলতলির দেউলবাড়ির বাসিন্দা।  

কিছুদিন আগেই সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হয় এক মৎস্যজীবীর। মৃত শংকর ভক্তা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জি-প্লটের বাসিন্দা। সাত জনের একটি দল কলস দ্বীপের কাছে মাছ ধরতে গিয়েছিল। ঘটনার দিন দুপুরে নৌকাতে বসে খাওয়ার সময় জঙ্গল থেকে বাঘ এসে হামলা চালায়। শংকরকে পেছন থেকে ধরে নিয়ে জঙ্গলে ঢুকে যায় বাঘ। সঙ্গীরাও পেছনে তাড়া করতে থাকেন। একসময় শিকার ছেড়ে জঙ্গলে পালায় বাঘটি। জখম শংকরকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে মঙ্গলবার সকালে আনা হয় পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে। আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। ওই দলের বৈধ পাশ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল বনদফতর।

গতমাসের গোড়ায় বাঘের হানায় গুরুতর জখম হয়েছিলেন এক মৎসজীবী। জখম মৎসজিবির নাম গৌড় মিস্ত্রি। ঘটনার দিন সকালে গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতে এমলী বাড়ি থেকে তিনজন মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে যখন পিরখালী জঙ্গলের কাছে মাছ ধরছিলেন তখন  একটি বাঘ আচমকা পীর খালির জঙ্গল থেকে বেরিয়ে এসে গৌড়ের উপর আক্রমণ করে । গৌড়ের সঙ্গে থাকা দুই সঙ্গী বাঘের সঙ্গে লড়াই করে উদ্ধার করেন গৌড়কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন এক  মৎসজীবী।আহতের নাম সুদর্শন সরদার।আহতকে উদ্ধার করে গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।ঘটনার  কয়েক দিন আগে গোসাবার সোনাগা গ্রাম থেকে পাঁচ জন মৎসজীবী জঙ্গলে মাছ ধরতে যান। ঘটনার দিন সকালে ঝিলার জঙ্গলের কাছে মাছ ধরার সময় হঠাৎ করে একটি বাঘ নৌকার উপরে ঝাঁপিয়ে পড়ে ও মৎস্যজীবী সুদর্শনকে ঘাড়ে ও পায়ে কামড় দিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যান্য সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই শুরু করেন।শেষে সুদর্শনকে ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় বাঘটি। অবশেষে বনদফতরকে খবর দিলে বনকর্মীরা তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য  কেন্দ্রে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget