এক্সপ্লোর

South 24 Pargana: ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ দুষ্কৃতী

South Africa News: শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে হাটপুকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভলেয়া খাল পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আগ্নেয়াস্ত্র (Firearms) সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ক্যানিং (Canning) থানার ভলেয়া গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest) করা হয় ইসরাফিল লস্করকে। ধৃতের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সে অস্ত্র মজুত রেখেছে বলে পুলিশের দাবি। সম্প্রতি এলাকায় পুলিশি ধরপাকড় বেশি হওয়ার কারণে এই আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য চেষ্টা করছিল ইসরাফিল লস্কর। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে হাটপুকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভলেয়া খাল পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে তোলা হচ্ছে শনিবার।

কয়লা খনি এলাকায় উদ্ধার

কিছুদিন আগেই, পাণ্ডবেশ্বরের কয়লা খনি এলাকা থেকে উদ্ধার AK 47-এর মতো ৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল মৃত কয়লা মাফিয়ার দেহরক্ষীকে। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

দেখতে অনেকটা ঠিক, AK 47-এর মতো। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রর পাশাপাশি, উদ্ধার ৮ রাউন্ড কার্তুজ। পাণ্ডবেশ্বরের কয়লা খনি এলাকায় অভিযান চালিয়ে ৫টি অত্যাধুনিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। 

আগ্নেয়াস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে, মৃত কয়লা মাফিয়ার দেহরক্ষী। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সেদিন রাতে রামনগরে সুনীল পাসোয়ান ওরফে শোলে পাসোয়ানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই বাড়ি থেকেই উদ্ধার হয় AK 47, কার্বাইনের মতো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য! পুলিশ সূত্রে দাবি, ধৃত সুনীল একসময় কয়লা ও বালি মাফিয়া নুর আলমের দেহরক্ষী ছিল। ২০১৯ সালে ওই মাফিয়ার মৃত্যুর পর গা ঢাকা দেয় সুনীল। পুলিশ সূত্রে খবর, এর আগে আগ্নেয়াস্ত্র-সহ একবার গ্রেফতারও হয় সুনীল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত? ধৃত সুনীলকে হেফাজতে নিয়ে জানতে চায় পুলিশ। 

মালদায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছিল

এর আগে মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। গত জুলাই মাসেই মানিকচক থানার গোপালপুর এলাকায় চারটি আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করা হয়। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget