এক্সপ্লোর

South 24 Pargana : থার্ড ওয়েভ ঠেকাতে তত্পরতা, বারুইপুর মহকুমায় ১৪টি জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা

রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ১০টি জায়গা। কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সোনারপুর ব্লকের খেয়াদহ দুই ও বনহুগলি দুই নম্বর পঞ্চায়েত এলাকা।

রঞ্জিত হালদার, বারুইপুর : অক্টোবর মাসেই ভারতে করোনার তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে বলে, সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে প্রতিদিন ৫০ জনের বেশিও করোনায় আক্রান্ত হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায়। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। পরিস্থিতি সামাল দিতে, বারুইপুর মহকুমায় ১৪টি জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কোন কোন এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে ধরা হচ্ছে , দেখে নিন এক নজরে ।

  • রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ১০টি জায়গা। কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সোনারপুর ব্লকের খেয়াদহ দুই ও বনহুগলি দুই নম্বর পঞ্চায়েত এলাকা।
  • রয়েছে ভাঙড় এক ও দুই নম্বর পঞ্চায়েত এলাকা। 

করোনা মোকাবিলায় ১৬ মে থেকে করোনায় কড়া বিধি নিষেধ চলছে রাজ্যে। ৩১ অগাস্ট পর্যন্ত সেই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে নবান্ন। কিন্তু, তাতেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না কোনও কোনও জায়গায়। বারুইপুরের ১৪টি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করার সিদ্ধান্ত উদ্বেগ বাড়াচ্ছে।

বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার জানিয়েছেন, 'গত সপ্তাহে ১৪টি জায়গায় ৪৯ জন আক্রান্ত হয়েছে। তাই এই উদ্যোগ। মাস্ক বিতরণ হয়েছে। মানুষকে সচেতন করা হয়েছে। ভিড় কমানোর জন্য আবেদন করা হয়েছে।'

কনটেনমেন্ট জোন ঘোষণার পর, ১৪টি জায়গায় এই ফ্লেক্সগুলি টাঙানো হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি চলছে সতর্কতামূলক প্রচার।

অক্টোবরে দুর্গাপুজো। আর তখনই, দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ! PMO-কে সতর্ক করে এমনই রিপোর্ট দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তবে, আশার কথা হল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের রিপোর্ট বলছে, করোনার তৃতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি সংক্রমিত হবে, এরকম কোনও প্রত্যক্ষ প্রমাণ এখনও পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে করোনার থার্ড ওয়েভ।
কিন্তু, কোথায় সচেতনতা? কোভিড সতর্কবিধি এভাবে উপেক্ষা করলে, তৃতীয় ঢেউ যে অবশ্যম্ভাবী, এ আর বলার অপেক্ষা রাখে না।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget