এক্সপ্লোর

South 24 Pargana News: ফের ভিডিও ভাইরাল, নতুন বির্তকে জড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা

South 24 Pargana Update:এর আগেও আরও একটি ভাইরাল ভিডিয়োতে নাম জড়িয়েছিল ভাঙড়ের এই তৃণমূল নেতার। সেবার এক বাসিন্দাকে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

হিন্দোল দে ও সন্দীপ সরকার, ভাঙড়: ফের বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। এবার জুয়ার বোর্ডে বসে থাকা অবস্থায় ভাইরাল হল তৃণমূল নেতার ভিডিও। হাতে ৫০০ টাকার বান্ডিল! জুয়ার আসরে বসে রয়েছেন ভাঙড়ের ব্লক তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা। এই ভিডিও ভাইরাল হতেই ফের বিতর্কে তৃণমূল নেতা। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে, একটি ঘরে কয়েকজন বসে জুয়া খেলছেন। সেখানেই একটি গোলাপি রঙের জামা পরে বসে রয়েছেন ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লা। তাঁর হাতে রয়েছে একটি ৫০০ টাকার বান্ডিল। শুধু বসে খেলা দেখা নয়, ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা জুয়ো খেলছেন। সেখানেই দেখা যাচ্ছে উঠে গিয়ে টাকাও তুলছেন। দিন কয়েক আগে সামনে এসেছিল তৃণমূলের ভাঙড় এক নম্বর ব্লকের সভাপতি শাহজাহান মোল্লার এই ভাইরাল ভিডিও। জুয়ার বোর্ডে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান মোল্লা।

আগেও অভিযোগ:
এর আগেও আরও একটি ভাইরাল ভিডিয়োতে নাম জড়িয়েছিল ভাঙড়ের এই তৃণমূল নেতার। সেবার এক বাসিন্দাকে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তখন ভাঙড়ের এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, বছরখানেক ধরে তাঁর পৈত্রিক জমি দখলের চেষ্টা করছেন তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। তাতে বাধা দিচ্ছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে তিনি বারবার রুখে দাঁড়ানোয় গত বছরের মে মাসে দলবল নিয়ে তাঁকে খুনের হুমকি দেন তৃণমূল নেতা। হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করারও অভিযোগ ওঠে। যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা মানতে চাননি তৃণমূল নেতা শাহজাহান। 
এবার ফের আরও একটি ভিডিয়ো ঘিরে শোরগোল তুঙ্গে।

শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

আরও পড়ুন: কলকাতায় আরও এক চিটফান্ডের পর্দাফাঁস, ২ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget