এক্সপ্লোর

Kolkata Chit Fund Scam Busted : কলকাতায় আরও এক চিটফান্ডের পর্দাফাঁস, ২ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, এই চিটফান্ড সংস্থার টার্গেট ছিলেন মূলত বিত্তশালীরা।

অণির্বাণ বিশ্বাস, কলকাতা : কলকাতায় আরও এক চিটফান্ডের পর্দাফাঁস (Chit Fund Scam Busted)। চিটফান্ডকাণ্ডে কলকাতায় (Kolkata) ফের গ্রেফতার (Arrest) হলেন এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাজারে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে সুরানা গ্রুপ (Surana Group) ফান্ডের কর্ণধার শান্তি সুরানাকে। তাঁকে গ্রেফতার করল রাজ্যের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইং (Directorate of Economic Offense Wing)। ২ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত এই ব্যক্তি সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার। পুলিশ (Police) সূত্রে খবর, এই চিটফান্ড সংস্থার টার্গেট ছিলেন মূলত বিত্তশালীরা।

ঠিক কী অভিযোগ?

অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে কলকাতার একাধিক ব্যবসায়ী ও বিত্তশালীদের থেকে টাকা নিয়েছেন এই চিটফান্ড সংস্থা। টাকা তুলে নেওয়ার পর নির্ধারিত সময়ে টাকা ফেরৎ চেয়ে তা পাননি অনেকেই। প্রতারিত হয়েছে বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। যারপরই তদন্ত শুরু করেছিল। রাজ্য সরকারের অধীনস্থ ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইং তদন্ত করতে নেমে জানতে পারে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রতারণা করেছে। বিত্তশালী বয়স্কদের মূলত টার্গেট করা হত।

বিরোধীদের আক্রমণ

চিটফান্ডকাণ্ডে আরও এক গ্রেফতারের পর রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'মুখ্যমন্ত্রী বলেছিলেন আইন এনেছেন, কিন্ত তার প্রয়োগ কোথায়। বিধানসভায় জানতে চাইলে বারবার মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রী প্রশ্ন এড়িয়েছেন। রাজ্য কড়া হাতে প্রতারকদের শাস্তি না দিলে, প্রতারিতদের টাকা না ফেরালে চিটফান্ডের মালিকরাও মনে করবে সরকার তাদের। যেমনটা এখন বাংলার দুষ্কৃতীরা মনে করছে।' বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, 'রাজ্য সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া এত বড় চিটফান্ডের রমরমা গোটা বাংলা জুড়ে চলতে পারে না। আমরা চাই সমস্ত চিটফান্ড মামলায় ধৃত প্রতারকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি হোক, আর সাধারণ প্রতারিত মানুষ তাঁদের টাকা ফেরৎ পান।'

Kolkata Chit Fund Scam Busted : কলকাতায় আরও এক চিটফান্ডের পর্দাফাঁস, ২ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার

চিটফাণ্ডকাণ্ডে গ্রেফতার শান্তি সুরানা 

আরও পড়ুন- ফের চিটফান্ডের পর্দাফাঁস শহরে, প্রতারিত কয়েক হাজার মানুষ

 

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget