এক্সপ্লোর

Tiger Attack: কুলতলির গ্রামে বাঘের হানায় জঘম ১; বাড়ির বাইরে বেরোতে নিষেধ বাসিন্দাদের

South 24 Pargana News: বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়। ডোঙ্গাজোড়া গ্রামে কেল্লার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেরা হয়। আজ সকালে জঙ্গলে নতুন করে মেলে বাঘের পায়ের ছাপ।

দক্ষিণ ২৪ পরগনা: কুলতলির (Kultali) ডোঙ্গাজোড়া গ্রামে হানা দিল বাঘ। বাঘের আক্রমণে (Tiger Attack) জখম এক গ্রামবাসী। গত চারদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দাদের। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়। ডোঙ্গাজোড়া গ্রামে কেল্লার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেরা হয়। আজ সকালে জঙ্গলে নতুন করে মেলে বাঘের পায়ের ছাপ। গতকাল গর্জনও শোনা যায় রয়্যাল বেঙ্গলের।

এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাফিলতির অভিযোগ অস্বীকার করে বন দফতর। এদিকে, বাঘের সন্ধান পেতে স্পিড বোটে চড়ে চলছে নজরদারি। বন দফতরের তরফে মাইকে প্রচার করে আশেপাশের গ্রামের বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়। এরই মধ্যে শেখপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে এক গ্রামবাসীকে আক্রমণ করে বাঘ। 

পায়ের ছাপ, গর্জন, জানান দিচ্ছিল কুলতলিতে লোকালয়ের আশেপাশেই রয়েছে বাঘ। কিন্তু চারদিন পরেও খাঁচাবন্দি হয়নি। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়েছে। বন দফতরের অনুমান, কেল্লার জঙ্গলেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল। তাই গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রাম লাগোয়া ওই জঙ্গলে তার ছাপ খুঁজতে শুরু করেছেন বন দফতরের কর্মীরা। স্পিড বোটে চড়েও চলছে নজরদারি। বন দফতরের তরফে আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

বাঘের ভয়ে কাঁটা কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম। জাল দিয়ে চলছে গ্রাম ঘেরার কাজ। এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। বন দফতর ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলছে মাইকে প্রচার।

পায়ের ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন বন দফতরের কর্মী ও কয়েকজন গ্রামবাসী। আচমকা কানে ভেসে এল গর্জন। ফের দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে তটস্থ দক্ষিণ ২৪ পরগনা!

গায়েনেরচক, গরানকাঠির পর এবার সবুজে ঘেরা পিয়ালি নদীর ধারে ডোঙ্গাজোড়া গ্রাম। শনিবার সকালে এখানকারই পুরনো কেল্লার আশেপাশে পায়ের ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন বন দফতরের কর্মী ও গ্রামবাসীদের কয়েকজন। 

তখনই রয়্যাল বেঙ্গলের গর্জনে কেঁপে ওঠে এলাকা। জঙ্গল ঘেরার কাজ চলছে। ৫ নম্বর গরানকাঠির জঙ্গল থেকে বেরিয়ে সেই বাঘটিই সম্ভবত কুলতলি থানার অন্তর্গত ডোঙ্গাজোড়ার পুরনো কেল্লার পাশের জঙ্গলে আশ্রয় নিয়েছে। পিয়ালি নদী। 

বড়দিন ও বছরের যে কোনও ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড় থাকে এই পুরনো কেল্লা এলাকায়। এবারও ছবিটা প্রথমে অন্যরকম ছিল না। কিন্তু নিরাপত্তার খাতিরে পর্যটকদের এ চত্বরের ধার ঘেঁষতে দিচ্ছে না প্রশাসন। 

জোয়ারে জল বাড়ছে পিয়ালি নদীর। গ্রামবাসীদের আশঙ্কা, আরও জল বাড়লে বাঘ গ্রামেও ঢুকে পড়তে পারে। বন দফতর ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলছে মাইকে প্রচার। 

শুক্রবার, কুলতলির ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। বাঘবন্দি করতে খাঁচা পাতা হয়। চলে রাতভর পাহারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
Firhad Hakim : ' ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !
' ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget