এক্সপ্লোর

Kultali Tiger Census : কুলতলিতে বাঘ সুমারি , কীভাবে বাঘ গোনা হয় জানেন?

Tiger Census In Kultali Area : শেষ বাঘ সুমারি অনুযায়ী সুন্দরবনে এখন বাঘের সংখ্যা মোট ৯৬। তার মধ্যে ২০টি বাঘিনী।

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগণা: এক মাসের মধ্যে সুন্দরবনে (Sundarban) চার-চারবার লোকালয়ে বাঘের হানা! তার রেশ কাটতে না কাটতেই কুলতলি বিটে বাঘ সুমারি ( Tiger Census ) শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা বন দফতর। কড়া নিরাপত্তার মধ্যে গতকাল থেকে  শুরু হল ট্র্যাপ ক্যামেরা পাতার কাজ। 

বনবিবির পুজো দিয়ে শুরু হল বাঘ সুমারি।  ঘণ্টা বাজিয়ে বনবিবির পুজো । দক্ষিণ রায়ের বাহনকে চিহ্নিত করতে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিটে ট্র্যাপ ক্যামেরা পাততে শুরু করলেন বনকর্মীরা। এই ট্র্যাপ ক্যামেরার নজরদারিতেই চলবে বাঘ গণনা। বন দফতর সূত্রে খবর, দেশজুড়ে বাঘ সুমারি ইতিমধ্যেই শুরু হয়েছে। 

ব্যাঘ্রকূলে কুলীন রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) ডেরা হল এই সুন্দরবন । যা ৪ হাজার ৬৮৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সুন্দরবনের বিস্তীর্ণ জঙ্গল এলাকার মধ্যে রয়েছে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। সেখানে বাঘ সুমারি শুরু হয়েছে আগেই। এবার কুলতলি বিটের ৩টি রেঞ্জে বাঘ সুমারির জন্য ট্র্যাপ ক্যামেরা পাততে শুরু করল দক্ষিণ পরগনা জেলা বন দফতর। বন দফতর সূত্রে খবর, ১৬৮০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে  ১৬১ জোড়া ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। শতাধিক বনকর্মী ৮টি দলে ভাগ হয়ে ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছেন। 

৩৫ দিন বসানো থাকবে ট্র্যাপ ক্যামেরা (Trap Camera)। সম্প্রতি এক মাসের মধ্যে সুন্দরবন এলাকার লোকালয়ে চারবার হানা দিয়েছে রয়্যাল বেঙ্গল। দক্ষিণরায়ের বাহনের দেখা মিলছে মৈপীঠ , কুলতলি, কুমিরমারি,  গোসাবায়। খাবারের খোঁজেই কি বারবার লোকালয়ে আসছে বাঘ?  বন দফতর সূত্রে খবর, জঙ্গলে নিজের ডেরায় বাঘ পর্যাপ্ত খাবার পাচ্ছে না কিনা, তারও একটা আভাস মিলতে পারে এই সব ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে। লেন্সবন্দি হবে হরিণ বা বনবিড়ালের মতো প্রাণীও। মূলত মানুষের হাঁটুর উচ্চতায় বসানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। 

বন দফতর সূত্রে খবর, বাঘের ছবি যাতে ভাল ভাবে লেন্সবন্দি হয়, তার জন্য ট্র্যাপ ক্যামেরার কাছাকাছি খাবার রাখা থাকবে।  শেষ বাঘ সুমারি অনুযায়ী সুন্দরবনে এখন বাঘের সংখ্যা মোট ৯৬। তার মধ্যে ২০টি বাঘিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget