এক্সপ্লোর

South 24 Parganas: ক্যানিং মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত ৮ চিকিৎসক সহ ১৬ জন, চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা

Corona Update: ক্যানিং মহকুমা হাসপাতালে ৪৩ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে চারজন চিকিৎসক ক্যানিং কোভিড হাসপাতালে কর্মরত। এই পরিস্থিতিতে আটজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যা।

শান্তনু নস্কর, ক্যানিং: রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, ওমিক্রন। আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। একই ঘটনা এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালেও। মাত্র তিনদিনেই ক্যানিং মহকুমা হাসপাতালের আটজন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। এছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত তিনদিনে ক্যানিং মহকুমা হাসপাতালে ১৬ জন করোনা আক্রান্ত হলেন। এইভাবে চলতে থাকলে অচিরেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।

ক্যানিং মহকুমা হাসপাতালের পাশাপাশি বাসন্তী ব্লক হাসপাতালেও একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। 

বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ৪৩ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে চারজন চিকিৎসক ক্যানিং কোভিড হাসপাতালে কর্মরত। ফলে ৩৯ জন চিকিৎসকের উপরেই এই মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার ভার রয়েছে। কিন্তু এর মধ্যে আচমকা করোনা আক্রান্ত হয়ে আটজন চিকিৎসক হোম কোয়ারেন্টিনে চলে যাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে যথেষ্ট সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ক্যানিং ১ নম্বর ব্লক, ক্যানিং ২ নম্বর ব্লক, বাসন্তী, গোসাবা সহ উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর মহকুমার কুলতলি, জয়নগর এলাকার মানুষজনও ক্যানিং মহকুমা হাসপাতালের উপর অনেকাংশে নির্ভরশীল। হাসপাতালের ওপিডি-তে প্রতিদিন প্রায় গড়ে দু’হাজার মানুষ আসেন চিকিৎসা করাতে। এছাড়া জরুরি বিভাগ সহ প্রসূতি বিভাগে প্রতিদিনই রোগীদের ভিড় লেগে থাকে। এমনিতেই যতজন চিকিৎসক এই হাসপাতালে রয়েছেন, তাতেই রোগীদের পরিষেবা দিতে নাভিশ্বাস উঠে যায় তাঁদের। এরপর দু’দিনের মধ্যে সাত-আটজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সূত্রের খবর, ইতিমধ্যেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিসেশজ্ঞ, রেডিওলোজিস্ট, চোখ, কান, গলার বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা আক্রান্ত হয়েছেন। ফলে হাসপাতালের সাধারণ পরিষেবা দিতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।

এদিকে, ক্যানিং মহকুমা জুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই ঝোরোর মোড় এলাকায় ৫০ শয্যার একটি সেফ হোম চালু করা হয়েছে। মঙ্গলবার সেই সেফ হোম পরিদর্শনে যান মহকুমাশাসক আজহার জিয়া সহ প্রশাসনের আধিকারিকরা।

অন্যদিকে, ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে আসা মানুষজনের মধ্যে নেই কোনও সামাজিক দূরত্ব। যা নিয়ে উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget