এক্সপ্লোর

Bus Accident: দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী

South 24 Parganas: দুই বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চড়কতলায়। এসডি- ৮ রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহি বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর। বাস দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ২৫ জন যাত্রী। আহতের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় পলাতক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।

দুই বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চড়কতলায়। এসডি- ৮ রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহি বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ। রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। এদিন বেলা সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে আমতলা- বাখরাহাট রোডে। বাসটি শতাধিক যাত্রী নিয়ে বিবিরহাট থেকে যাদবপুর যাচ্ছিল। দুর্ঘটনায় কমবেশী ২৫ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যেককে নিয়ে আসা হয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে। ৫ জনের  অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে আসেন স্থানীয় সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পলাতক।

এদিকে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যাত্রী বাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুটি গাড়ির চালক সহ আহত হন বেশ কয়েকজন। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে খাতড়া আদিবাসী কলেজের অদূরে। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খাতড়া মহকুমা হাসপাতালে। আঘাত কারোরই তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।                     

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বেপরোয়া গতিতে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে একটি দুধ বহনকারী পিক আপ ভ্যান খাতড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বেসরকারী যাত্রীবাহী বাস খাতড়া আদিবাসী কলেজের কাছাকাছি আসতেই বেপরোয়া গতিতে থাকা পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে। দুটি গাড়ির সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিক আপ ভ্যানটি ছিটকে গিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দিয়ে গাছ সহ রাস্তার ধারে উল্টে যায়। ঘটনা চোখে পড়তেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget