এক্সপ্লোর

South 24 Parganas News : ইভটিজিং, প্রেমের প্রস্তাবের পর বাড়িতে চড়াও, অপমানে আত্মঘাতী নাবালিকা

ঘুটিয়ারি শরিফে নাবালিকাকে ইভটিজিং, এরপর প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে চড়াও হয়ে কটূক্তির অভিযোগ উঠল। অপমানে আত্মঘাতী নাবালিকা, দাবি পরিবারের। ঘটনায় এক নাবালক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শান্তনু নস্কর, ঘুটিয়ারি শরিফ (দক্ষিণ ২৪ পরগনা) : ময়নাগুড়িকাণ্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘুটিয়ারি শরিফে (Ghutiyari Sharif)। নাবালিকাকে উত্যক্ত করা। প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়ার হুমকি। তারপর বাড়িতে চড়াও হয়ে কটূক্তির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অপমানে ওই নাবালিকা (Minor) আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বছর ষোলোর ওই কিশোরী এবার মাধ্যমিক দিয়েছিল।

ঠিক কী অভিযোগ

মৃত নাবালিকার পরিবারের অভিযোগ কয়েক মাস ধরে তাকে উত্যক্ত করছিল প্রতিবেশী এক নাবালক ও তার বন্ধুরা। নাবালিকা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার তারা বাড়িতে চড়াও হয়ে কটূক্তি ও গালিগালাজ করে। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অ্যাসিড ছোড়ার হুমকি অবধি দেওয়া হয়েছিল। নাবালিকার এক আত্মীয়া বলেছেন, অ্যাসিড মারবে বলেছিল। ওরা এলাকার ছেলে তাই কথা বলে মিটে যাবে ভেবেছিলাম। কিন্তু বাড়িতে চড়াও হয়ে যে সমস্ত কথা বলেছে সেটা মেয়েটা মেনে নিতে পারেনি।

মঙ্গলবার কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। বুধবার নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। গ্রেফতার করা হয় প্রতিবেশী নাবালক ও তার আত্মীয়কে।

পুলিশ কী জানাচ্ছে

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ইভটিজিং, কটূক্তি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে।

এর আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত আগাম জামিন পেয়ে, নির্যাতিতার বাড়ি এসে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অপমানে গায়ে আগুন দেয় নির্যাতিতা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। 

সেই ঘটনা ঘিরে তোলপাড় পড়েছে রাজ্য রাজনীতিতে। ময়নাগুড়িকাণ্ডের রেশ কাটার আগেই এবার কার্যত তার পুনরাবৃত্তি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুন- ভালবাসার মানুষকে কুপিয়ে খুন করেও কীভাবে এমন নির্লিপ্ত ? কোথা থেকে এত ক্ষোভ-প্রতিহিংসা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget