এক্সপ্লোর

South 24 Parganas: ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেলেন যুবক

Diamond Harbour News: লঞ্চে চড়েও খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মত্ত অবস্থায় থাকায় পা পিছলে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ডায়মন্ড হারবারে হুগলি নদীতে (Hooghly River) তলিয়ে গেলেন যুবক। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাজ করতেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁকিনাড়ার বাসিন্দা ২৪ বছরের কিষাণ সাহু। 

বিসর্জন দিতে গিয়ে বিপত্তি: পুলিশ সূত্রে খবর, কারখানার বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন তাঁরা। ভাটার টানে নদীতে তলিয়ে যান কিষাণ। নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রের সুপারভাইজার ছিলেন তিনি। নদীতে ভাটা থাকায় বেশ কিছুটা নেমে গিয়ে বিসর্জন দিতে হয়েছিল। নদীর জলে বিসর্জনের পর সকলে উঠে এলেও পাড়ে ওই যুবকের জুতো পড়ে থাকায় সন্দেহ হয়। খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। গতকাল সহকর্মীদের সঙ্গে কারখানার প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে যান ওই যুবক। রাতেই হুগলি নদীতে তল্লাশিতে নামেন সিভিল ডিফেন্সের কর্মীরা। লঞ্চে চড়েও খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মত্ত অবস্থায় থাকায় পা পিছলে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কারখানা ও পুলিশের তরফে নিখোঁজ যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়েছে।

নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যু:  এদিকে নাগেরবাজারের (Nagerbazar Death News) নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। রহস্যমৃত্যুর ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজ করছে পুলিশ। বাইরে থেকে তালাবন্ধ ছিল বাগানবাড়ি। গতকাল রাতে সেখান থেকে তালা ভেঙে ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যর পচাগলা  মৃতদেহ উদ্ধার হয়। খোঁজ মিলছে না বৃদ্ধের গাড়ি এবং পোষ্যটির। ঘটনায় খুনের মামলা রুজু করেছে নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police Station)।

স্থানীয়দের দাবি, রবিবার সন্ধেয় এক অজ্ঞাতপরিচয় যুবককে কল্যাণবাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। সামনের গেটে তালা ঝোলায়, নিজেকে গাড়ি চালক পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তা জানতে চান ওই যুবক। বাড়ির পিছনের গেট দেখিয়ে দেন স্থানীয়রা। তারপর থেকে যুবককে আর দেখা যায়নি। রাতে বাড়ির সামনের গেট দিয়ে কল্যাণবাবুর গাড়িটিকে বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এর মধ্যে ফোনে যোগাযোগ করতে না পেরে, গতকাল বৃদ্ধের আত্মীয়রা নাগেরবাজারে এসে দেখেন বাড়ি বাইরে থেকে তালা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: Municipality Recruitment Scam: কোন পদে, কীভাবে নিয়োগ? একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব সিবিআইয়ের

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget