এক্সপ্লোর

South 24 parganas News: ই-‌টেন্ডার না পাওয়ায় পঞ্চায়েতে কর্মরত কর্মীকে বেধড়ক মার, 'রাজ্যজুড়ে প্রতিবাদের' ডাক

ই-‌টেন্ডার আত্মীয়কে পাইয়ে না দেওয়ায় পঞ্চায়েতে কর্মরত অবস্থায় এক কর্মীকে ঘর বন্ধ করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর দাদার বিরুদ্ধে।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ই-‌টেন্ডার আত্মীয়কে পাইয়ে না দেওয়ায় পঞ্চায়েতে কর্মরত অবস্থায় এক কর্মীকে ঘর বন্ধ করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতে (South 24 Parganas)।

ই-‌টেন্ডার না পাওয়ায় পঞ্চায়েতে কর্মরত কর্মীকে বেধড়ক মার

মারধরের পাশাপাশি আক্রান্ত পঞ্চায়েত সচিব মহম্মদ সাজামলকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর আক্রান্ত কর্মী পঞ্চায়েতে যেতে ভয় পাচ্ছেন। তাঁর দুটি কানে ভাল করে শুনতেও পাচ্ছেন না। কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আক্রান্ত কর্মী। সেই অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানায় বিডিওর তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

কর্মবিরতির হুঁশিয়ারি

গত ২৪ তারিখ দুপুরে এই ঘটনার পর অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী হোসেন কয়াল ও তাঁর দাদা আবুল কালাম কয়াল গ্রেফতার না হওয়ায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির ডাকে আজ কুলপি বিডিও অফিসে অবস্থান-‌বিক্ষোভ ও বিডিও সৌরভ গুপ্তকে ডেপুটেশন জমা দেন নেতৃত্ব। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে আগামী দিনে ব্লকের সব পঞ্চায়েতের কর্মচারীরা কর্মবিরতি করবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃত্ব।

দরজা বন্ধ করে মাটিতে ফেলে মারধর

আক্রান্ত মহম্মদ সাজামল বলেন,‘‌ ই-‌টেন্ডারে প্রধান রুবিয়া বেগম কয়ালের আত্মীয়কে পাইয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। আমি রাজি না হওয়ায় দরজা বন্ধ করে মাটিতে ফেলে কিল-‌চড়-‌ঘুষি মারে প্রধানের স্বামী ও ভাসুর। আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে ঢোলাহাট থানায় এফআইআর করতে যেতে পারিনি। আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি ওই পঞ্চায়েত কাজ করতে রাজি না।’‌

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির রাজ্য সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন,‘‌ এই ঘটনা নিন্দনীয়। রাজ্য সরকারের নিয়ম মেনে কর্মচারী কাজ করতে চাইছেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ হবে।’‌ অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী হোসেন কয়াল ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন,‘‌ এরকম কোন ঘটনা ঘটেনি। প্রধান আমার স্ত্রী। আমি কেন পঞ্চায়েত যাব। ওই পঞ্চায়েতে গত আট মাসে কোন টেন্ডার হয়নি।’‌ তবে কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার পঞ্চায়েতে গণ্ডগোলের কথা স্বীকার করে নিয়েছেন। যোগরঞ্জন হালদার বলেন,‘‌ ওই পঞ্চায়েত কর্মী দুর্নীতির সঙ্গে জড়িত। সেই ঘটনা নিয়ে একটা মারপিট হয়েছে বলে শুনেছি। দু’‌পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন।’‌ 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget